
অন্যদিকে এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে আটক করেছে পুলিশ- এমন দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। যদিও গতকাল পর্যন্ত মতিনকে আটকের বিষয়টি স্বীকার করেনি ডিবি পুলিশ। পুলিশের খাতায় অনেক দিন থেকেই ‘মোস্ট ওয়ান্টেড’ বাড্ডার বিএনপি নেতা আবদুল কাইয়ুম। সূত্র বলছে, তাভেলা সিজার হত্যায় তার জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। মালয়েশিয়ায় বসেই তিনি এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন এবং মিশনে সফল হন। তার দেওয়া নির্দেশমতো ভাই মতিন পুরো কিলিং মিশনের সমন্বয় করেন। তবে শুধু তাভেলা হত্যা নয়, জাপানি নাগরিক হত্যায়ও অর্থের জোগান দেন কাইয়ুম। দিনে সাংবাদিকদের কাছে নাম না বললেও রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিদেশি হত্যার নেপথ্য ‘বড় ভাই’ বিএনপি নেতা কাইয়ুম। বার্তা সংস্থা বিডিনিউজ এ তথ্য জানায়। দুই ডজনের বেশি মামলার আসামি এই নেতা বিএনপি ক্ষমতায় থাকাকালে রাতারাতি আলোচনায় উঠে আসেন। সর্বশেষ কাইয়ুম লন্ডনে অবস্থান করছেন। তিনি গত ৫ অক্টোবর সেখানে পৌঁছান। সেখানকার নম্বর থেকেই এক গোয়েন্দা কর্মকর্তাকে ফোন করেন তিনি। এদিকে, একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতীয় মোবাইল ফোন নম্বর ব্যবহার করে সোহেল ঢাকা ও রংপুরে ফোন করে পরিস্থিতি জানার চেষ্টা করেছেন। এরই এক পর্যায়ে তার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বুড়িমারী সীমান্ত দিয়েই হয়তো তিনি ভারতে ঢুকেছেন। তিনি যাতে ভারত থেকে অন্যত্র পাড়ি জমাতে না পারেন সে জন্য কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করা হবে। একই সঙ্গে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। দুই বিএনপি নেতার বিষয়ে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপি নেতাদের রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই দুই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানোর অপচেষ্টা চলছে। কিন্তু সুষ্ঠু তদন্ত হলে এসব হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি নেতাদের সম্পৃক্ততার প্রমাণ মিলবে না। প্রধানমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল কর্তাদের স্পর্শকাতর এ বিষয় নিয়ে আগাম কোনো মন্তব্য না করার অনুরোধ জানান তিনি।
রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও বলেছেন, তাভেলা সিজার ও হোশি কোনিও হত্যাকাণ্ড দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এটা আইএস বা জঙ্গিদের কাজ নয়। দেশকে অস্থির করে তুলতে এবং সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতেই এমন পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। এ দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় কথিত বড় ভাইসহ রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ইতালির নাগরিক তাভেলা হত্যাকাণ্ডে শুধু ‘বড় ভাই’ নয়, তার পেছনে যারা রয়েছেন তারা রাজনীতিবিদ। তারা প্রত্যেকে গোয়েন্দা নজরদারিতে আছেন। আর যদি কেউ বিদেশে পালিয়ে যায় তাদেরও ইন্টারপোলের সাহায্য নিয়ে দেশে ফিরিয়ে আনা হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



