আজকালকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা সদ্য পাশ করা ছেলেরা-মেয়েরা বন্ধুসহ বা বন্ধুসম প্রায় সকলকেই “মামা” বলে সম্বোধন করে । আমাদের সময় আমরা “দোস্ত” বলতাম । এখন সবাই সবাইকে মামা ডাকে । এমনকি চা ওয়ালা, রিকশাওয়ালা, দোকানদার সবাইকে মামা বলে ডাকে । চা ওয়ালাকে এই চা ওয়ালা বা রিকশাওয়ালাকে এই রিকশাওয়ালা না ডেকে মামা ডাকা খারাপ না কিন্তু বন্ধুদের মামা ডাক শুনতে শ্রুতি মধুর নয় বা সম্বোধনটা ঠিক নয় । বন্ধুকে ডাকা নিয়ে সাহিত্যে ব্যাপক সম্বোধন আছে কিন্তু মামা বলে কোন সম্বোধন অন্ততঃ আমি পাইনি । ইদানিং এক টিভি বিজ্ঞাপনে এক বন্ধু আর এক বন্ধুকে মামা বলে ডাকায় তার মা নিজের ভাই মনে করে ফোন নিয়ে কানে লাগাতে দেখলাম । একজন ফেসবুকে লিখল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পরিচালক আমাদের অরুন্দাকেও আজকাল মামা ডাকা হয় । আমি অরুন্দা সম্বোধন করেছি , আমার ঠিক আগের বড় ভাইরা ( ছাত্র নেতারা ) অরুন নামেই ডাকতো । সেই অরুন্দা এখন মামা । মামা মানে মায়ের ভাই । বন্ধু কি করে মায়ের ভাই হয় এবং এই মামা ডাকার সংস্কৃতি কিভাবে গড়ে উঠলো তা আমার জানা নেই । মেয়েরা তুলনা মুলক নিজেদের বন্ধুদের মধ্যে কম বললেও বন্ধুর বাইরে সকলকেই মামা বলে । বন্ধুর বাইরে চা ওয়ালা, রিকশাওয়ালা কে মামা ডাক সামন্ততান্ত্রিক সংস্কৃতির একটি ভাঙ্গন হিসেবে দেখা যেতে পারে কিন্তু তাই বলে যে বন্ধুর সাথে নিজের অনেক গোপন কার্যক্রম সম্পন্ন করা হয় যা মা-বাবা তো দূরের কথা পরবর্তী সময়ে বউকেও জানান হয় না সেই বন্ধুকে মামা ডাক মানায় না ।
মধুর ক্যান্টিনের সেই অরুনদা এখন মামা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।