somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি : বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ বন্ধ করুন বাংলাদেশে আমরা ক্রসফায়ারের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার ভয়াবহ নমুনা দেখছি

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে নির্বাচনের পর চলমান ক্র্যাকডাউনে (দমন-পীড়নে) বিরোধী নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করে খ্যাতনামা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, অবিলম্বে এসব বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।

গতকাল এক বিবৃতিতে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সম্প্রতি যে বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে, তার স্বাধীন তদন্তের নির্দেশ দিতে হবে সরকারকে। নিরাপত্তা হেফাজতে বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারকে জনসমক্ষে নির্দেশ দিতে হবে।’

বিবৃতিতে বলা হয়, ৫ জানুয়ারির নির্বাচনের আগে সহিংসতার অভিযোগে বিরোধী দলের সমর্থকদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। নিরাপত্তা বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের মৃত্যুর জন্য ‘ক্রসফায়ারে’র কথা বললেও হিউম্যান রাইটস ওয়াচ এর আগে জানতে পেরেছে যে, বন্দুকযুদ্ধের কথা বলে প্রকৃত ঘটনা আড়াল করা হয়। প্রকৃত ঘটনা হচ্ছে, এসব ক্ষেত্রে নিহত হচ্ছে নিরাপত্তা হেফাজতে থাকা ব্যক্তিরা।

সংস্থার এশিয়া ডিরেক্টর ব্রাড অ্যাডামস বলেন, ‘বাংলাদেশে আমরা ক্রসফায়ারের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার ভয়াবহ ধরন দেখছি।’
তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর ওপর বাংলাদেশ সরকারের যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত করা দরকার। এসব মৃত্যুর ঘটনার স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তের নির্দেশ দিতে হবে।’


বিবৃতিতে বলা হয়, ২১ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যৌথবাহিনী ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সহিংসতায় জড়িত কাউকেই ছাড়া হবে না বলে হুশিয়ার করে দেন তিনি।
বিবৃতিতে বলা হয়, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের আগে সহিংসতায় অন্তত ১৫০ জন নিহত হয়। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।
বিবৃতিতে সম্প্রতি সাতক্ষীরা ও নীলফামারীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতারের পর হত্যার কয়েকটি ঘটনা তুলে ধরে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সংস্থাটির তদন্তে এগুলো নিরাপত্তা বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে মনে হয়েছে।
নিরাপত্তা হেফাজতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে ভয়াবহ নির্যাতন চলছে বলেও মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
গত অক্টোবরে বিরোধীজোটের একজন ছাত্র নেতা গ্রেফতারের পর তার ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, ‘সাত থেকে আটজন লোক আমাকে কিলঘুষি, লাথি ও লাঠি দিয়ে পেটায়। আমার হাতকড়া পরা থাকার পরও একজন লোক আমাকে ধরে রাখে এবং আরেকজন মারতে থাকে। থানায় লাথি দিয়ে একজন আমাকে ফ্লোরে ফেলে দেয়।’
তিনি জানান, মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় আরো দুজন বের হচ্ছিল। পুলিশ তাদের একই দলের বলে মনে করেছিল। কিন্তু অন্য দুজনকে তিনি আগে কখনো চিনতেন না। তিন মাস কাশিমপুর কারাগারে থাকার পর তিনি মুক্তি পান।


তিনি আরো বলেন, ‘আমার সেলে ২০০ লোক ছিল। বেশিরভাগই ছিল ১৮ দলীয় জোটের সদস্য। সেখানে খুব গরম ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। সেখানে কোনো বিছানা ছিল না। লোকজন ফ্লোরে ঘুমাতো। বন্দিদের একজন ছিলেন মিরপুরের শিবিরকর্মী। তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। তার প্রতিটি জোড়া ফুলে যায়। তার উপযুক্ত চিকিত্সা হয়নি। সে নিজ হাতে খেতে পারতো না এবং অন্যের সাহায্য ছাড়া টয়লেটে যেতে পারতো না।

বিবৃতিতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে শক্তি ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে জাতিসংঘের মৌলিক নীতিমালা মেনে চলতে প্রকাশ্যে নির্দেশ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

জাতিসংঘের শক্তি ও আগ্নেয়াস্ত্র প্রয়োগের ২২ ও ২৩ ধারায় বলা হয়েছে, শক্তি ও আগ্নেয়াস্ত্র প্রয়োগের আগে অহিংস উপায় অবলম্বন করবে নিরাপত্তা বাহিনী। প্রতিটি ঘটনার প্রতিবেদন দিতে হবে এবং কোনো মৃত্যুর ঘটনা ঘটলে তার বিস্তারিত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে, যাতে এটা নিয়েও প্রশাসনিক ও বিচার প্রক্রিয়া চলতে পারে। এই প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের প্রবেশাধিকার থাকতে হবে।
ব্রাড অ্যাডামস বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সন্দেহজনক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি সংকটে নিপতিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে আমরা এমনটা আর দেখিনি। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তখন ক্রসফায়ারের তীব্র নিন্দা জানিয়েছে এবং সরকারে থাকার সময় তা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে এখনই জনসমক্ষে এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের নিন্দা জানাতে হবে এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×