
ঢাকা ইডেনের উল্টা দিকের ফুটপাত ঘেষে প্রেমিক-প্রেমিকাদের পরশ সান্ধ্য মাধবিকে মুগ্ধ করে।
প্রতি সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরতে এসব পাগলদের আধারের মাঝে হালকা আলোয় পথচারিরা দেখে। আমিও বাদ যাব কেনো?
অনেক যুটিকে দেখি এতটা নিবিড়ভাবে যে, এরা ভিনগ্রহের প্রাণ। পাশ দিয়ে শত লোকের পদধ্বনি লজ্জিত ঢংয়ে চলে যায়। কিন্তু তারা বিন্দুমাত্র নড়েচড়ে না।
অনন্ত প্রেমের হাওয়ায় এরা স্বর্গের মাঝে ঘুরপাক খায়।
তাই বলা যায় এটা 'স্বর্গীয় ফুটপাত'।
তবে হ্যা, লজ্জাটা পথিকের পদতলে প্রতিনিয়ত ধর্ষিত হয়।
তবুও প্রেম বলে কথা!
একটি ঘটনা!
প্রেমিকাকে প্রেমিকের বুকের মাঝে লুকিয়ে থাকতে নিত্য দেখি। তবে কাল সন্ধ্যায় ব্যতিক্রম দেখলাম।
প্রেমিক লুকিয়েছে প্রেমিকার বুকে। ক্ষণিকের তরে আমার তৃষ্ণার্ত চোখ আটকে গেলো।
আহ! কতটা সুখে। কে রুখে?
ওগো পথচারী ব্যথিত স্বামীগণ!
তোমরা এ প্রেম শিখে নাও।
গৃহে ফিরে অনন্তসুখে মিলে যাও।
আর বাকিরা.....
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



