somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আধার আমি
আমি শেষ রাতের অবহেলিত চাঁদ। যাকে ইচ্ছায় অনিচ্ছায় সমাজের বেশির ভাগ মানুষ দেখতে পারে না। ঘুমের দোহাইয়ে সবাই আমার সাথে প্রতারণা করে। আর আমি সমাজ জাগতে জাগতে তে-পান্তরে হারিয়ে যায়।

ছাত্র জীবনে প্রেম, বিয়ে, অতপর...

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছাত্র জীবনে বিয়ে করেছে ফাহিম। যখন অনার্স প্রথম বর্ষের ছাত্র। বধুর সাথে একটা কমিটমেন্ট ছিলো যে ফাহিম ভালো কোনো চাকরি না পেলে সংসারে জড়াবে না। কিন্তু তার স্ত্রীর বাহানার কাছে হার মানে। বড় ধরনের চিন্তার মাঝে পড়ে যায়। প্রতিদিন নিত্যনতুন অদ্ভুত সব কথা বলে। কোনো কথায় তার স্ত্রী বুঝতে চায় না যে, ইনকাম ছাড়া সংসার করা অনেক কঠিন হবে।

আমার কিছু দেওয়া লাগবে না। তুমি শুধু আমাকে কাছে রাখো এতেই আমিই খুশি। কোনোদিন তোমার কাছে কিছুর আবদার আমি করব না। আমি শুধু তোমার কাছে থাকতে চাই।

বাধ্য হয়ে ফাহিম সংসারে মন দেয়। কিন্তু ইনকাম ছাড়া কি এই সংসার সম্ভব?

উপায়হীন ফাহিম তখন পড়ালেখার পাশে অর্থ উপার্জনে মন দেয়। তার এমন কোনো মামা খালু নেই যে তাকে খুব সহজে আয়ের একটি পথ ধরিয়ে দেবে। অদ্ভুত এক চিন্তা নিয়ে আয়ের কথা ভাবতে থাকে।

পড়ালেখা আর সেরকম কোরে উঠতে পারে না। এভাবে চলতে চলতে তিন চার বছর চলে যায়। অনার্স শেষ হয়ে যায়। কিন্তু চাকরির জন্য সেভাবে পড়তে না পারায় চাকরির পরীক্ষায় অংশগ্রহনে ভয় পায়। ভাবে লাভ কি যদি দরখস্ত করার টাকাগুলোয় বৃথা যায়? চিন্তা তাকে পেয়ে বসে।

এর মাঝে তার আদরের বধুর মানসিক অবস্থার পরিবর্তন আসে। তার আবদারগুলো মুখে না বললেও ফাহিম সব ধরতে পারে। তার বউয়ের চাহিদাসমূহ ভেবে সে পরিকল্পনা করে কিভাবে এটি পূরণ করা যায়।

কিন্তু কোনো পরিকল্পনা কাজে আসে না। যে বেতন পায় বেসরকারির এক অখ্যাত প্রতিষ্ঠানে তাতে কিছু করা তার হয়ে উঠে না। বউও দিন দিন উল্টাপাল্টা কথার মাধ্যমে তাকে আঘাত করে।

একদিন অফিস থেকে ফিরে বাসায় এসে দাড়ায় ফাহিম। বউ তখন তার সংসার জীবনের না পাওয়ার কথাগুলো বলতে থাকে। ফাহিম কোনো কথা বলে না। নিস্তব্ধতা তাকে পেয়ে বসে। রুমের মাঝে তার বেদনারা অট্টহাসি দিতে থাকে।

ফাহিম একটু চোয়ালটাকে শক্ত কোরে বলে উঠে, আমার সাথে সংসার করতে হলে এরকম কষ্ট করতে হবে তুমিতো জানো।

স্ত্রী বলে, আমি পারব না।
- তুমি কি করবে?
-যা করলে টাকা ইনকাম হয় তাই করব।
-কিন্তু সেটা কি?
-(চোয়ালকে পুড়ানো ইটের মত করে), যা করে মেয়েরা সহজে ইনকাম করে।

ফাহিম আবারো হতবাক হলো। এর আগেও ঝগড়া হয়েছে তবে এমন নোংড়া কথা তাকে শুনতে হয়নি।

হয়তো সেটা তার বধু করবে না। কিন্তু তার কানকে সে বোঝাতে পারল না যে এটা তার বউয়ের কথা না।
অর্থের কাছে ভালোবাসা ভক্ত কুকুরের মত পা মিলিয়ে বসে থাকে। ফাহিমের মাথাটি পতিত নক্ষত্রের মত ফ্লোরের দিকে নেমে এল।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৫
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×