somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আধার আমি
আমি শেষ রাতের অবহেলিত চাঁদ। যাকে ইচ্ছায় অনিচ্ছায় সমাজের বেশির ভাগ মানুষ দেখতে পারে না। ঘুমের দোহাইয়ে সবাই আমার সাথে প্রতারণা করে। আর আমি সমাজ জাগতে জাগতে তে-পান্তরে হারিয়ে যায়।

জন্মেই যারা ডাস্টবিনে ঠাই পায়....

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই মাত্র ধরণীর বুকে পা রাখল একটি নবজাতক। মায়ের উষ্ণ কোলের বদলে তার ঠাই হলো ডাস্টবিন। মৃত্যু কামড়ে খেয়ে নিলো নরম তুলতুলে শরীর। নবজাতকের হত্যা এবং ডাস্টবিনে ফেলে দেওয়ার মধ্যেই প্রমাণিত যে, আমাদের এই সমাজ কতটা বিষাক্রান্ত।

আঁখি মেলে জগত দেখার আগেই অনেক নবজাতক হত্যার শিকার হচ্ছে।
প্রায়শই পত্রিকার পাতা এবং অনলাইন মিডিয়ায় দেখা যায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে পরিচয়হীন নবজাতক।

এসব নবজাতকের কারো মোলায়েম শরীরে থাকে প্রাণের মৃদু স্পন্দন। জানান দেয় আমি এ ভবে বাচতে চায়।

আবার কোনোটি পড়ে থাকে প্রাণহীন। ডাস্টবিনে, জঙ্গলে ফেলার পর কুকুর, পিঁপড়া তাদের ওপর হামলে পড়ে। জন্মই যেন ওদের ‘আজন্ম পাপ’।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়া তথ্য মতে, মাসে অন্তত সাত-আটটি নবজাতকের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। তাদের বেশির ভাগ কন্যাসন্তান।

আঞ্জুমান মুফিদুল ইসলামের দেওয়া তথ্য মতে, বছরে গড়ে রাজধানীতে ১০০ পরিচয়হীন নবজাতকের লাশ দাফন করা হয়। ময়নাতদন্তের পর এর অধিকাংশ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে দেওয়া হয়।

অনেককে জন্মের পরপরই ডাস্টবিনে, জঙ্গলে, ময়লার স্তূপে, হাসপাতালের আঙিনায়, বাস ও রেলস্টেশনের পাশে ফেলে রাখা হয়।

বাহবহির্ভূত সম্পর্কের কারণে কোনো নারী সন্তানসম্ভবা হলে লোকলজ্জার কারণে গর্ভপাত ঘটানো হয়। অনেক ক্ষেত্রে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে কোনো নারী সন্তানসম্ভবা হলে ভ্রূণ হত্যা করে।

নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনেক পুরুষ দৈহিক সম্পর্কে জড়ান। ওই নারী সন্তানসম্ভবা হলে তাকে মেনে নেন না বা অনেকে পালিয়ে যান। পরে বাধ্য হয়ে ওই নারীকে গর্ভপাত ঘটাতে হয়। নবজাতক কন্যা হলে তাকে হত্যা করার ঘটনা ঘটছে।


আমার একটা জিনিস মাথায় আসে না যে, একটা বেবি দীর্ঘ দশ মাস দশ দিন পেটে রাখতে পারে। অথচ জন্মের পর কি এমন সমস্যা যে তাকে ডাস্টবিনে ফেলাতে হয়



সবার আগে বলব, এমন কোনো অনৈতিক সম্পর্কে আমরা না জড়ায় যেনো এ রকম দুর্ঘটনা না ঘটে।

একটা কনডমের কতই বা দাম! আর এতটা অসচেতন হলে যৌনতারও বা প্রয়োজন কি!!

তবে যখন হয়েও গেলো তখন এই বাবুকে কেনো ডাস্টবিনে যেতে হবে!
এ দেশে এমন অনেক দম্পতি আছে যারা একটা বাবুর জন্য কত দিন-রাতকে জীবনের অভিশাপ মনে করে। তাদের তো দেওয়া যেতে পারে।

অথবা যে সম্বলটা দশমাস পেটে ছিলো তাকে চিরকালীন সম্পদ করে নিলে কি এমন ক্ষতি হবে।

এই সমাজ এ দেশ অথবা এ মানবের ভয়ে নিজের রক্তকে ডাস্টবিনের পোকা মাকড়ে খাবে?

এতটা ঘৃণ্য এই নারী এই পুরুষ! যারা সামান্য একটু সময়ের যৌন সূখ মেটাতে এরকম মৃত পৃথিবী জন্ম দেয়।

এদের ধ্বংস হোক! এই সমাজের ধ্বংস হোক!

প্রতিটি নবজাতকের ঠাই মায়ের উষ্ণ কোলে হোক।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×