কিছু গল্প পড়ে থাকে বাতিলের খাতায়,
এবং তা ধীরে ধীরে বিলুপ্ত হয়।
সেই কিছু গল্প গুলো হয়তো
শুধুই কারো একার সম্পদ।
হয়তো কোনো একজন শুধুই একজন মনে রাখে আমৃত্য।
হয়তো এমন কারো জন্য যার কোনো হৃদয় নেই।
কিছু মানুষ যারা পড়ে থাকে বাতিলের খাতায়।
এবং তারা ধীরে ধীরে বিলুপ্ত হয় আরও।
হয়তো তারা কারো একজনের জন্য মনে মনে
বেধেছিল ঘর।
সেই ঘরটা বিলুপ্ত হওয়ার পরেও হয়তো তার রেশ রয়ে যায়।
আর তারা সেই রেশ নিয়ে কাটিয়ে দেয় নদীর এপার।
তবে এসব মানুষ অথবা গল্পের জন্য কারো সময় নেই।
এরা শুধুই একটা ফেলে দেয়া গল্প,
যেখানে লেখক থাকেনা
থাকেনা কাগজের সোদা গন্ধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


