কখনো ভেবেছেন কী আমরা কেমন সভ্যতায় বাস করি ? আমরা কী হাজার বছর পুরোনো ধ্যান ধারনা আর প্রযুক্তি নিয়ে বাচি এখনো ? না তাই না ?
কিন্তু তাই বলে কী কেউ নেই যারা প্রাচিন যুগকে আগলে ধরে রেখেছে ? অবশ্যই আছে । শুধু আফ্রিকা নয় পৃথিবীর বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে এদের পাওয়া যাবে যাদের আমরা আদিবাসি বলি । আচ্ছা আমি কোথায় বাস করি ? বর্তমান সভ্যতার কতটুকু সুবিধা পাচ্ছি আমি ?
বাসায় গ্যাস পাচ্ছি , বিদ্যুৎ পাচ্ছি , চাল ডাল সহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় পন্য ঘরের পাশেই পাচ্ছি । কিন্তু আমার মত সব মানুষ কিন্তু এই সুবিধা পাচ্ছে না । অনেকেই ময়লার স্তুপে অপেক্ষা করে কখন সিটি কর্পোরেশনের নতুন ময়লা ভর্তি ট্রাক আসবে তারপর সেখান থেকে সামান্য মূল্যবান প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করে অর্থ উপার্জন করবে । যে অর্থ দিয়ে সামান্য পরিমাণ হয়তো চাল কেনা যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য তো স্বপ্নের ব্যাপার ।
যে ভিড়ের মধ্যে লক্ষ লক্ষ মুরগী পালন করা হয় । ঠিক সে রকম ভিড়েই মানুষ উন্নত উপার্জন করে , ব্রিজ , ট্রেন স্টেশন সহ যাবতীয় রাস্তার মোড় সর্বত্র গিজ গিজ করছে মানুষ ।
৭০০ কোটি মানুষ ৭০০ কোটি চেহারা ,
৭০০ কোটি মন ,
কয়েক হাজার কোটি চাহিদা ।
এ গ্রহের ৫০ শতাংশ সম্পদ মাত্র এক শতাংশ মানুষের হাতে । বাকি ৯৯% এর মধ্যে বড়জোড় ৬০% ভাল আছেন কিন্তু বাকি ৩৯% এর খবর কী কেউ রাখে ?
বায়ু , প্রকৃতি , নদী , পাহাড় , এসবের খবর ও আজকাল আর কেউ রাখেনা । সবাই ব্যস্ত খাওয়ার যুদ্ধে ।
কে কত খেতে পারে । শুধু চেয়ে চেয়ে থাকে রাস্তায় পড়ে মা আর শিশু আর সেই বলিষ্ঠ পরুষ যে কিনা অভাবের তাড়নায় পাগল হয়েছে রাস্তায় পড়ে থাকে সে কিন্তু রাস্তার পাশে দোতলা বাসায় থাকা দম্পতি প্ল্যান করে তারা শীতের ছুটিতে হল্যান্ড যাবে ।
শুন্য দৃষ্টিতে চেয়ে থাকে যৌন কর্মীরা ওরা পৃথিবীর সেরা অভিনেত্রী । ঘরের বউ এর থেকেও ৬ গুন হাসি মাখা মুখে খদ্দের কে আদর দেয় আর নেয় আর প্রতিনিয়ত পরম তৃপ্তির সেই অবাক করা অভিনয় ।
আমার এসব উপলব্ধি হয়েছে বারাকা মুভিটি দেখার পর । ১৯৯২ সালের এই মুভিটি দেখে নেবেন যদি সময় থাকে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



