somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহ্যসীমাকে দুর্বলতা ভেবে অতিক্রম করতে হয় না

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু স্বামী থাকে এরা স্ত্রীর খুব অনুগত হয়ে থাকে। আর কিছু থাকে এরা বাধ্য হয়েই স্ত্রীর অনুগত হয়। স্ত্রী পুরোপুরি এদের উপর প্রভাব খাটায়। বলতে গেলে স্ত্রীর কথাতেই স্বামীর ওঠা-বসা। এরা প্রভাব খাটাতে খাটাতে এমন পর্যায়ে চলে যায় যে তখন স্বামীকে আর স্বামী মনে করে না। বাজে ব্যাবহারের শেষ পর্যায়ে চলে যায় এরা। কিন্তু এরা ভুলে যায় যে এই চুপচাপ বা অনুগত থাকা মানুষগুলো যদি একটু নড়েচড়ে ওঠে তবে পরিস্থিতি হয়ে উঠতে পারে ভয়ানক।
ছাত্রীর বাসায় পড়াতে গেলে প্রায়ই ওপাশের রুম থেকে তার বাবা মা'র ঝগড়া ভেসে আসে। আসলে বাবা মা'র ঝগড়া তো না, স্ত্রীর একচেটিয়া বকাঝকা। মাঝে মাঝে নিজের মনোযোগই ঠিক রাখতে কষ্ট হয়। স্বামীকে তুই তোকারি সহ যা তা ব্যাবহার। অবশ্য এতে আমার মনোযোগে ব্যাঘাত ঘটলেও ছাত্রীর মনোযোগে কোন বিঘ্ন ঘটে না, সে যেন অভ্যস্ত হয়ে গেছে ব্যাপারগুলোতে। প্রায়ই হতো এমন।
আজ দেখি স্ত্রী অসুস্থ। বিছানায় পড়ে আছে। শরীরের উপর দিয়ে যে বেধড়ক পিটুনি গেছে তা দেখেই বোঝা যাচ্ছে। হাতে ছ্যাকার দাগ দেখলাম। ছ্যাকা ট্যাকা দিয়েছে কিনা কে জানে ! কথা বলতেই তার কষ্ট হচ্ছে। আমি পড়িয়ে চুপচাপ চলে এলাম।
সাত আট বছর আগে যে বিল্ডিংটাতে থাকতাম আমরা তার ঠিক উপরের ফ্ল্যাটেই ছোট একটা বাচ্চাসহ স্বামী স্ত্রী থাকতেন। তো ওই আপার সাথে আমার ভালোই খাতির ছিল। তিনি ছিলেন অসম্ভব সুন্দরী। তাকে আমি কমলা আপা ডাকতাম। ভাইয়ার সাথেও পরিচয় ছিল। তিনি ছিলেন প্রচুর শান্ত স্বভাবের। মাঝেই মাঝেই রাতে নিচ থেকে তাদের রুমের ভাঙাভাঙির আওয়াজ পেতাম। ভাইয়ার অফিস থেকে বাসায় ফিরতে রাত হতো। তো অফিস থেকে ফিরে এরকম স্ত্রীর চিল্লাচিল্লি কারই বা সহ্য হতো !
একদিন সকাল বেলা সাড়া বিল্ডিং এ তোলপাড় অবস্থা। ভাইয়া নাকি আপাকে মেরে ফেলেছে। পরে ঘুম ঘুম চোখে উপরের ফ্ল্যাটে গিয়ে দেখি আপার শরীরটা মেঝেতে খাটের সাথে হেলান দেয়া, সবুজ জিহ্বা বের হয়ে আছে। গলায় পেঁচানো তারই ওড়না। ভাইয়া যে খুব ঠাণ্ডা মাথায় কাজটা করেছেন তার অনেক নমুনা পাওয়া যায় পরে। সেই সকালে অনেকেই তাকে নাকি খুব ফিটফাট ভাবে বের হতে দেখেছে প্রতিদিনের মতো।
আজকাল এরকম অহরহ ঘটনা আমরা পেপার পত্রিকায় দেখতে পাই। চারপাশে ঘটে যায়। চোখ বুজে বলে দেই ব্যাটা খুনি, পিশাচ। কিন্তু তার সাথে কি ঘটেছে বিগত দিনগুলোয় তা হয়তো আমরা জানি না। জানার কথাও না। মানুষ কোন পর্যায়ে গেলে তার স্ত্রীর গায়ে হাত তোলে, তাকে খুন করে ওসব চিন্তা করার সময় আমাদের নেই। আমরা বড়ই ব্যাস্ত মানুষ। নিজের চরকায় তেল দিয়েই কুল পাইনা !! অবশ্য 'হাজার বছর ধরে' উপন্যাসের আবুলের পৈশাচিক আনন্দ নেয়া চরিত্রগুলির কথা ভিন্ন...
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×