somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা

২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামের নামে এই বোমা হামলা আমাদের নবী হযরত মুহাম্মদ ( সাঃ) কি এই ধর্ম শিখিয়ে গেছেন আমাদের। কিছুদিন পর পর একটি মসজিদে বোমা হামলা শত শত মানুষের মৃত্যু। এই কোন ধর্মে আমরা বসবাস করছি। ইসলাম শান্তির ধর্ম ।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োলা এবং মাইদুগুরি শহরের মসজিদে দুটি পৃথক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। ওই হামলায় আহত হয়েছে আরো শতাধিক মানুষ।


ইয়োলা শহরের চালু হওয়া নতুন মসজিদে একটি বোমা হামলা চালানো হলে ২৭ জনের মৃত্যু হয়।

এর আগে রাজধানী মাইদুগুরিতে এক আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন।

কে বা কারা এই বোমা হামলা দুটি চালিয়েছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে অঞ্চলটিতে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী প্রায়ই হামলা চালিয়ে থাকে।

গত শুক্রবার সকালে ফজরের নামাজ পরার সময় মাইদুগুরিতে প্রথম হামলাটি চালানো হয়েছিল। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, এক আত্মঘাতী ওই হামলা চালিয়েছিল।

শুক্রবার আরো পরের দিকে জুম্মার নামায আদায়কারীদের ওপর দ্বিতীয় হামলাটি চালানো হয়েছিল। এটি অনেক বড় হামলা ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ইয়োলা শহরের জিমেতা এলাকায় সদ্য নির্মিত নতুন মসজিদে ওই হামলা চালানো হয়েছিল।

এ বছর হাজার হাজার মানুষ বোকো হারামের বিভিন্ন হামলায় নিহত হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছে আরো কয়েক লাখ মানুষ। এর আগে গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের কাছে অবস্থিত একটি মসজিদে দুটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ। মাগরিবের নামাজের সময় নামাজরত মুসল্লিদের ওপর ওই হামলা চালানো হয়েছিল।

এছাড়া দেশটিতে এবছরের জুলাইয়ে পৃথক তিনটি আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। একটি হামলা চালানো হয়েছিল উত্তরাঞ্চলীয় গোম্বী শহরের একটি মসজিদকে লক্ষ্য করে। ওই হামলায় কমপক্ষে ৩৭ জন প্রাণ হারিয়েছিল।

এছাড়া ২০১৪ সালের মে মাসে কানো শহরের প্রধান মসজিদে হামলার ঘটনায় প্রায় ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল। শুক্রবার জুম্মার নামায আদায়কারী মুসলিমদের ওপর ওই নৃশংস হামলা চালানো হয়েছিল।

নাইজেরিয়া এবং চাদে প্রায়ই মসজিদে নামাযরত মুসল্লিদের ওপরএ ধরনের হামলা চালিয়ে থাকে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী।

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×