আমার ভাবনায় ছিলে তুমি,
বুঝিনি তা কখনই আমি।
আজ যখন বুঝলাম তাহা,
তোমার হাত ধরার অধিকার হারা
দূরে দাড়িয়ে আছ তুমি,
করছ কত পাগলামি,
বাসছ ভাল, মাতছ ভালোবাসায়
হাটছো প্রেমিকের মনের নেশায়।
আমি শুধুই বসে একা,
পাইনি শুধুই তোমার দেখা,
দেখছি তোমার ভাললাগা।
হাসছ তুমি কাঁদছ তুমি,
তবে সবই অন্যের মায়ায় আঁকা।
যে মুহূর্ত চেয়েছিলাম আমি,
তা তুমি করছ জানি,
তবে আমার canvas ফাঁকা।
Lake এর পারে বসে বসে,
ভাবছি সব অলস বেশে।
তবে ফিরে পাওয়ার কোন কারণ নেই তোমায়,
কিছু কিছু মানুষ আসলেই খুব অসহায়…….

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

