somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার মেঘ

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনিতার মনটা সকাল থেকে খুব শান্ত হয়ে আছে, একটানা বৃষ্টির পর চারপাশটা যেমন থাকে অনেকটা ওরকম । কাল সারারাত ঘুমাতে পারেনি ও । বিছানায় শুধু ছটফট করেছে মেয়েটা । আজ বিশেষ একটা দিন, ১৪ ফেব্রুয়ারী । বন্ধু-বান্ধব সবাই মিলে আজ বইমেলায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে । তবে সবার মাঝে বিশেষ একজন অনুপ । ভালোবাসা দরজায় কড়া নাড়ছে । দীর্ঘ দু’বছরের বন্ধু জীবনের মাঝামাঝি এসেঅনিতা মোটামুটি এটা নিশ্চিত যে অনুপ ওকে ভালোবাসে । অনিতাও ভালোবাসে অনুপকে । কিন্তু ও চায় অনুপই আগে ওকে কথাটা বলুক । সব মেয়েরাই চায় । সমস্যা হল অনুপ ছেলেটা নির্লিপ্ত ধরণের । একদম চুপচাপ থাকে সবার মাঝে । শুধুমাত্র অনিতার সাথে থাকলেই যেন ওর মুখে ভাষা পায় ।

অনিতা আর অনুপ, স্বভাবের বিচারে দু’জন দুই জগতের বাসিন্দা । অনিতা খুব ছটফটে স্বভাবের মেয়ে, আর অনুপ শান্ত স্বভাবের । ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রী ওরা । অথচ অনিতা এখনো যেন তার কৈশোরের দুরন্তপনা ছাড়িয়ে উঠতে পারেনি । যেখানেই থাকে সারাক্ষণ চিল্লা-ফাল্লা, হৈ-চৈ । চারপাশটা মাতিয়ে রাখে সবসময় । অন্যদিকে অনুপের এসব মোটেও পছন্দ নয় । শুধুমাত্র অনিতাকে যেন ও এ ব্যাপারে ছাড়পত্র দিয়ে রেখেছে । কারণ স্পষ্ট । ইউনিভার্সিটিতে প্রথম যখন অনিতার সাথে পরিচয় হয় সেদিনই ওকে ভালো লেগেযায় অনুপের । অনিতাই সেদিন নিজ থেকেএসে কথা বলেছিল । যদিও গায়ে পড়ে কথা বলা মেয়েদের ও দু’চক্ষে দেখতে পারত না, ঐ প্রথমই একজনের প্রতি বিরক্ত হয় নি সে ।

বাসে বসে থাকতে থাকতে অনিতা খুব অস্থির হয়ে পড়েছে । আজ রাস্তায় সিগন্যাল বোধহয় বেশি সময় নিচ্ছে । এমনটাই মনে হচ্ছে অনিতার । কথা আছে অনুপ শাহবাগের মোড়ে ওর জন্য অপেক্ষা করবে । অবশেষে অপেক্ষার প্রহর ফুরালো । বাস থেকে নেমে একটু সামনে এগুলো অনিতা । এদিক ওদিক তাকিয়ে অনুপকে খুঁজতে লাগল । হঠাৎ ফুলের দোকানের দিকে চোখ পড়ল । অনুপ একগাদা গোলাপফুল হাতে দাঁড়িয়ে । ফুলগুলো নেড়ে চেড়ে দেখছে আর দোকানের ছেলেটার সাথে কথা বলছে । হঠাৎ করে অনিতার ভেতরটা শিউরে উঠল ।

পুলকিত কণ্ঠে স্মীতহাস্যে ডাক দিল- অনুপ ! অনুপ ফিরে তাকালো । অনিতাকে দেখে ফুলগুলো যথাস্থানে রেখে দিয়ে এগিয়ে এল, ‘কি রে- এত দেরি করলি যে ?’ ততক্ষণে অনিতার মুখের হাসি- মনের আনন্দ উবে গেল । উত্তরের নিমিত্তেই শুধু বলল, ‘রাস্তায় জ্যাম ছিল ।’ ওহ্‌- বলেই অনুপ রিক্সা ডাকল ।

রিক্সায় পাশাপাশি বসে আছে দু’জন । অনুপ এমনিতেই কম কথা বলে । কিন্তু অনিতাও আজ চুপ করে আছে । কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না । বেশ কিছুক্ষণ পর অনুপই নীরবতা ভাঙ্গল, ‘শাড়িটা খারাপ না । মানিয়েছে তোকে ।’‘হুম্‌’ অনিতা বলল । এরপর আবার দু’জনেই চুপচাপ কিছুক্ষণ পর অনিতা জিজ্ঞেস করল, ‘ঐখানে কি করছিলি রে তখন? ফুলের দোকানে?’ ‘কিছু না । এমনিতে দেখছিলাম,’ উত্তরে অনুপ বলল ।
রিক্সা থেকে নেমে বাকিদের পেয়ে গেল ওরা । খুঁজতে হল না । অন্তু বলল, ‘কি রে- তোরা এত দেরি করলি যে? ভ্যালেন্টাইন্স্‌ ডে পালন করে এলি না কি ?’ সবাই সমস্বরে হেসে উঠল । মালতী যোগ দিল, ‘কি রে অনিতা, আজ বিশেষ সাজু-গুজু ! ব্যাপার কি রে ?’ অন্যদিন হলে অনিতা হো হো করে হেসে ফেলত । আজ শুধু ভদ্রতার খাতিরে দু’দণ্ড হাসল । সবার হাসি যেন থামতেই চায় না । তারপর সবাই মিলে মেলায় ঢুকল । স্টলে স্টলে ঘুরতে লাগল । আজ অনিতার পা যেন অসাড় হয়ে গেছে । হাঁটতে ইচ্ছে করছে না । বারবার অনুপের দিকে আড়চোখে দেখছে ও । অনুপের সেদিকে ভ্রূক্ষেপ নেই বিন্দুমাত্র । সে শুধু বই হাতড়াতেই ব্যস্ত । এক-একটা বইয়ের পাতা উল্টিয়ে দেখে আর রেখে দেয় । ধীরে হাঁটার কারণে ওরা বাকিদের থেকে পিছিয়ে পড়ে । অনিতা হঠাৎ অনুপকে ডেকে বলল, ‘আমাকে একটা বই কিনে দিবি? হুম্‌ ? ঐ যে আমার প্রিয় বইটা- ’ । উত্তরে অনুপ বলল, ‘উঁহু ! আমার টাকা নেই । শর্ট আছে । এখন পারব না ।’ ওর দিকে না তাকিয়েই বলল । বই খোঁজায় ব্যস্ত সে । একবারও পেছনে ফিরে তাকালো না । অনিতা দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো । বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর বলল, ‘অনুপ, আমার শরীর ভাল্‌ লাগছে না । চলে যাব ।’

এতক্ষণে অনুপ পেছনে ফিরে তাকালো, ‘চলে যাবি ? একা যেতে পারবি তো ?’ অনুপের নির্লিপ্ত উত্তরে অনিতার চোখে জমাট বাঁধা মেঘগুলো আরেকটু হলেই ঝরে পড়ত । কিন্তু অনিতা নিজেকেসামলে নিয়েছে । ‘হুম্‌ পারব’ বলে হাঁটতে শুরু করল । অনুপের বিদায় সম্ভাষণের অপেক্ষাই করল না । অনুপও যথারীতি বই নির্বাচনে মনোনিবেশ করল। অনিতার হাঁটা দ্রুততর হলো । ততক্ষণে বৃষ্টি ঝরে গেল ।

সহসা কলিং বেলের শব্দ শুনে অনিতার ঘুম ভেঙ্গে গেল । অবেলায় অনিতা ঘুমায় না । আজ মাথাটা ধরেছিল খুব । মৃদু ভলিউমে রবীন্দ্র সঙ্গীত ছেড়ে দিয়ে শুয়েছিল । কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই । আড়মোড়া ভেঙ্গে বসল । কিছুক্ষণ ওর ছোট্ট এক্যুরিয়ামে রাখা গোল্ড ফিস্‌টার দিকে তাকিয়ে রইল আনমনে । বেচারা ! সঙ্গীটা মারা গেছে গতকাল । একা একা ছটফট করছে জলের ভেতর । পুনঃ পুনঃ কলিং বেলের শব্দে উঠতেই হল । দরজা খুলতেই বেঁটে সেঁটে এক লোক একটা প্যাকেট বাড়িয়ে দিল । ‘ম্যাডাম, আপনার নাম অনিতা ? আপনার নামে একটা পার্সেল ।’ অনিতা বিস্ময় ভরা চোখে প্যাকেটটা নিল । একটা সাইন নিয়ে লোকটা চলে গেল । দরজা বন্ধ করে প্যাকেটটা সোফার উপর রেখে ওয়াশরুমেগেল । ফ্রেস হয়ে এসে সোফায় বসল অনিতা । প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখল । কে পাঠালো তাকে? ভাবতে ভাবতে মোড়কটা ছিঁড়ে ফেলল । মোড়ক ছিঁড়তেই একটা বই বেরুলো । নাম ‘অমিয়েন্দ্র’ । অনিতার শুষ্ক ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল । সযত্নে বইয়েরকভার পেইজ উল্টালো । প্রথম পেইজ এ লেখা-

“ভেবেছিলাম আজকে তোকে প্রপোজ করব না । কাল করব । তোর জন্য আমার ভালোবাসা ৩৬৫ দিনই সেইম থাকবে । তাইআজকের দিনটায় তোকে প্রপোজ করিনি । আর করবও না । কাল ভার্সিটি আসবি তো ?আমি আজকের মত একই জায়গায় ফুলের দোকানের সামনে অপেক্ষা করব । জানিস্‌ তো কাল কোন ক্লাস নেই ?
-- অনুপ ।”
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×