কুয়াশার ফাঁকে উঁকি দিয়ে ডাকে
চড়ুই পাখি ছানা মেলিয়াছে ডানা
আড়মোড়া ভাঙ্গে নব সাজে রাঙ্গে
তুলিতেছে হাই রবি জাগে তাই ।
হিম হিম স্রোতে নব প্রভাতে
সাড়া জাগে সারা কোলাহলে পাড়া,
জীবনের দ্বারে নব সমাচারে
কড়া নেড়ে বলে শীত এলো চলে ।
মন ভাবে তাই নদী বয়ে যায়
সময়- কালের জীবন- তালের ,
কত হালচাল মুর্হুত- কাল
তুমিহীনা আমি আমিহীনা তুমি !
আর কত পথ জীবনের রথ
কে জানে সেক্ষণ হবে সমাপন !
কি হবে ভেবে ! ধুর্ , যা হোক হবে ।
নব দিনে তাই তোর তরে গাই-
তোর লাগি রমা করিয়াছি জমা
একরাশ মেঘ টুকরো আবেগ
কুয়াশার জালে- নৌকার পালে-
হিম সাগরে থরে বিথরে...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

