আজ এই ফাগুনের উদাস বেলায়
হারিয়ে যায় মন কোন্ অজানায় ,
ঝিরিঝিরি মলয়েরও অলস ছোঁয়ায়
কার কথা তারে বারে-বারে ভাবায় !
ঝরাঝরা পাতারা যেন গালিচায়
কার লাগি এই পথটারে সাজায় !
তাই দেখে মন মোর শুধু ভেবে যায়
আসবে কি আজ সে এই অবেলায় ?
শুকনো পাতায় কে নুপুর বাজায়
কান পেতে রয় মন অচেনা নেশায় ।
ঢলো ঢলো সোনা রোদ ক্রমশ হারায় ,
বেলা বয়ে যায়- হায় ! বেলা বয়ে যায় ।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা ^_^

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

