অই দূরে পড়ে আছে তার
নিশ্চুপ যাপনের ভাঁজ;
একদা নিঃসঙ্গতার ঝড় এসে
কেড়ে নিলো বুনোপথ, জোনাকী রোদের মিছিল।
নিষ্ঠুর ক্ষুধার্ত হায়েনারা স্বপ্নের জানালা খুলে
নিয়ে গেছে সাধ; সে এখন ভুতুমচোখের পাতায়
শুয়ে, বটফলের মতো ঝরে পড়ে অযথা অযন্তে।
নোঙরের কাল এলো ভেসে;
সন্ধ্যাবাতির ভিতর চোখ রেখে
সে তো অবাক; দূর-পথ খোঁজে একা।
অনড় মাঠের ভিতর জেগে ওঠে অন্ধকার;
কালের ঘূর্ণিপাতে বারবার ফিরে আসে আর
বেদনার নাম ধরে ডাকে! কে ডাকে তার; অবাক।
দুঃচোখে শ্রাবণের ঢল নামে, সাদা কাফনে ওড়ে;
নিঃস্বতায় ভেসে যায় কাল, সুদুর নীলিমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


