কিছুক্ষন আগে খবর দেখার সময় আমার ভাগ্নি জিজ্ঞেস করল, “মামা, এই পান্জাবি পরা লোক গুলাই কি শয়তান?” তখন কিছু লোক দৈাড়াচ্ছিল। বুঝতে পারলাম না এরা কি শিবির কর্মী নাকি সাধারন মুসল্লি। আমি তার প্রশ্নের উত্তর দিতে পারিনি। ধর্ম নিয়ে রাজনীতি করার ফলে দাড়ি, পান্জাবি লেবাস হয়ে গেছে স্বাধিনতা বিরোধী উগ্র রাজনীতির পোষাক। ইসলাম শান্তির ধর্ম তা মনে প্রানে বিশ্বাস করি। প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এই শান্তির ধর্মের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। মক্কা থেকে হিযরত করার সময় তিনি ছিলেন অশ্রুসিক্ত। মাতৃভূমির প্রতি তার ভালবাসা সবার জন্য দৃষ্টান্তসরুপ। কিন্তু হায়, আজ একি অবস্থা। অন্য ধর্মের মানুষদের কিভাবে বুঝাব ইসলামের শান্তি? যারা নাস্তিক তাদের সাথে যুক্তি দিয়ে কথা বলা যায় কিন্তু এই ধর্মের লেবাস পরিহিত তথাকথিত স্বার্থান্নেষী মুসলমানদের আপনি কি বলবেন? এই দেশের আলো, বাতাস, পানি খেয়ে তারা কিভাবে শহীদ মিনার ভাংচুর করে, কিভাবে জাতীয় পতাকা পুড়ায়? তারা নাকি জুমার নামাজ বের হয়েছে। আল কোরআনের কোন আয়াত তাদেরকে এমন ধ্বংসের কথা বলল? আমি জাতীয় পতাকা মাথায় বাধি। জয় বাংলা স্লোগানে আমার গায়ের রোম দাড়িয়ে যায়। এরা আমার ইসলামের শত্রু, আমার দেশের শত্রু। আমার জিহাদ এদের বিরুদ্ধে।
আমার ভাগ্নির প্রশ্নের উত্তর দিতে পারলাম না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।