somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ১লা অগ্রহায়ণ দেশ জুড়ে বর্ণাঢ্য নবান্ন উৎসব ১৪২৩ শুরু

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মরা কার্তিকের পর আজ এসেছে কিষান কিষানী আর সকলের মুখে হাসি ফোটানো অগ্রহায়ণ
অগ্রহায়ণের শুরু থেকেই সারা দেশে চলে নবান্নের উৎসবের নানা আয়োজন।
নবান্ন হল হেমন্তের অবগাহন যার সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিক প্রাণ
গ্রামবাংলায় শুরু হয়েছে আমন ধান কাটার উৎসবের আয়োজন।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এ যেন হৃদয়ের বন্ধনকেই আরও গাঢ় ভাবে করেছে ধারণ
দিগন্তজোড়া সবুজ প্রকৃতি সেজেছে কাঁচা পাকা হলুদ রঙে ভরা ধানের ক্ষেতে এখন।


এ শোভা দেখে কৃষকের মন আনন্দে আত্মহারা।
গোলা তার উঠবে ভরে নতুন ধানের ভারে ।
বাড়ির আঙিনা তার মৌ মৌ করবে নতুন ধানের গন্ধে
সোনালি ধানের আবির মিশানো বাঙালি সংস্কৃতির বিশেষ অংশ নবান্ন
প্রকৃতি প্রেমি কবি জীবনানন্দ দাশের কবিতায় হয়েছে অনন্ন।
লিখেছেন তিনি, ‘চারিদিকে ন্যুয়ে পড়ে ফলেছে ফসল
তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে শিশিরের জল,
প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে
পেঁচা আর ইঁদুরের ঘ্রাণে ভরা আমাদের ভাড়ারের দেশে।

পুনর্বার ফিরে আসার আকুতি ধ্বনিত হয়েছে জীবনানন্দ দাশের আরেক কবিতায়-
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে
এই বাংলায় হয়তো মানুষ নয়- হয়তো শঙ্খচিল শালিকের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে-এই কার্তিকের নবান্নের দেশে।


প্রকৃতির বিচিত্র এ রূপের বর্ণনা দিয়েছেন এদেশের আরো সব কবি-সাহিত্যিকগনে
কবি আবু জাফর লিখেছেন:
সবুজ ঘাসে শিশির হাসে, মুক্তার সাজে,
মৌমাছি গায়ছে গান, গুনগুন সুর বাজে।
সোনালী ধান নবান্ন ঘ্রাণ ভরে যায় মন,
কৃষকের মন-প্রাণ, ধন-ধান্যে পরিপূরণ।

কুয়াশায় আচ্ছন্ন চারদিক আর দিগন্ত জোরা ধানের ক্ষেত হয়েছে চিরচেনা বাংলার রূপবতি
কৃষকের মাঠে এখন সোনা রঙা ধানের ছড়া ছড়ি, ধান কাটার উৎসবে কৃষক উঠেছে মাতি ।


কৃষক রাশি রাশি ভারা ভারা সোনার ধান কেটে নিয়ে আসছে নীজ নীজ ঘরে।


ধান মারাই এর মলনের গরুর পায়ের আওয়াজের সাথে
ধান ভাঙ্গার গান ভেসে বেড়ায় আকাশে আর বাতাসে ।


গরু দিয়ে ধান মারানো বলতে গেলে এখন যেন ধুসর অতীত, তথাপি
গায়ে খেটে ধান ভাঙ্গলেও কিষান কিষানীর মনে জ্বলে আশার প্রদিপ


নবান্নে কিষানীর কুলার বাতাশে ধানের চিটা উড়ানোর চিত্র এস এম সুলতান একেছেন দারুনভাবে


গ্রামের পরে গ্রাম গেরোলেও শিল্পী এস এস সুলতানের আঁকা দৃঁশ্যটিই যেন চোখে পড়ে


মারানো ধানের রূপ দেখে কিষানীর মন আনন্দে যায় যে ভেসে


ঢেঁকির তালে বাড়ির আঙিনা হবে মুখরিত
শুনা যাবে সেই প্রিয় পরিচিত গানের সুর
ধান বানিরে ঢেঁকিতে পা-ড় দিয়া
ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ।
যদিও যান্ত্রিকতার ছোঁয়ায় এখন আর ঢেঁকির
তালে চারদিক হয় না তেমন আন্দোলিত ।


অগ্রহায়ণের শুরু থেকেই এপার বাংলা-ওপার বাংলাতে চলবে উৎসবের আয়োজন নানান ভাবে।


নতুন ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হবে নবান্ন উৎসব নৃত্যের তালে।


নবান্ন উৎসবকে সামনে রেখে পিঠা তৈরীর লক্ষ্যে ঢেঁকিতে চাল গুড়া করার জন্য
বাড়িতে বাড়িতে চলবে গৃহিনীদের আয়োজন কসরত ।


নতুন ধানের চাল দিয়ে তৈরি হবে পিঠা পায়েস
ক্ষীরসহ নানা রকম খাবারেও যে থাকবে আয়েশ


নতুন ধানকে নতুন ধামায় ভরে নবান্নের আনন্দটুকু নেয়া হবে ভাগাভাগি করে একে অপরে


নবান্নে বাড়ির জামাইকে করা হবে বিশেষভাবে নিমন্ত্রন
মেয়েকেও বাপের বাড়িতে ‘নাইয়র’ করে আনা হবে তখন ।


নবান্ন আর পিঠা পুলির উৎসবের আনন্দে মাতোয়ারা হবে ঘরের সবাই
নতুন ধানের ভাত খাওয়ার আগে মিলাদ পড়ানো হবে প্রায় ঘরেতেই তাই ।


অনেক জায়গায় মসজিদে মসজিদে শিরনি দেয়া হবে জানাতে করুনাময়ী রিযিক দাতার শুকরানা

হিন্দুর ঘরেও পূজার আয়োজন হবে ভক্তি ভরে
মনে হবে জীবন রসদ যেন আছরে পড়েছে ঘরে
জীবনের হাওয়া আসে নরম ধানের গন্ধ নিয়ে
অঘ্রানের কুয়াশা ঝরে ঘরের চালায় কৃষ্ণচুড়ায়
হিম ঘাস দিয়ে গড়া মন্ডপে বেজে ওঠবে শাঁখ
নিকানো উঠানে আছরে পড়বে জোৎস্না আর
নবান্নতে কৃষকের গোলা যাবে ভরে লক্ষীর বরে।


পহেলা অগ্রহায়ণের প্রত্যুষে বসে গাইবে সকলে এসো মিলি সবে নবান্নের উৎসবে
এ স্লোগান সামনে রেখে প্রতি বছরের মতো এবারও নগরে নবান্ন উৎসব পালিত হবে
শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসব হবে
শিশু একাডেমিতেও পৃথকভাবে এ উৎসবের আয়োজন চলবে যথারীতিভাবে ।

ধন্যবাদ এতক্ষন নবান্ন উৎসব আয়োজনের সাথে থাকার জন্য

ছবিসুত্র : অন্তরজাল
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩০
৩৭টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×