somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানি ফিরবো না। (গল্প)

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই তো দুই দিন আগের কথা।

আবির আমার বাসার সামনে এসে ফোন দিয়ে বললো একটু নিচে আসবে?

আমি বললাম কেন?

আরে আসোই না।

আমি বললাম আচ্ছা আসছি। তুমি বাসা থেকে একটু দূরে অপেক্ষা করো আমি তৈরি হয়ে আসছি।

ও বললো আরে দুই মিনিট কথা বলেই চলে যাবো। তৈরী হতে হবে না।

আরে আমি তৈরী হয়ে আসবো কি দুই মিনিট কথা বলার জন্য? তোমার শত কাজ থাকলেও আজকে আমি তোমার সাথেই ঘুরবো।

তেমন তৈরি হতেও ইচ্ছে করছে না। হালকা সবুজ রং এর একটি ড্রেস আর চোখে সামান্য কাজল দিয়েই বের হয়ে গেলাম।
জানি ও এতেই বলবে এত না সাজলেও হয়‚ এমনিতেই তোমার উপর প্রতিদিন নতুন করে প্রেমে পরি তার উপর কাজল দিয়েছো যেন তোমার উপর হুমরি খেয়ে পরি।
মনে মনে ভাবছি।

এমন সময়ই কল দিয়ে বললো আর কতক্ষণ?
একদমই ধৈর্য্য নেই ছেলেটির পাগল একটা!

আমি বললাম আমি নিচে এসেছি তো‚ তুমি কই?

বললো তোমাদের বাসা থেকে পশ্চিম দিকে যে একটা করই গাছ আছে না‚ তার নিচে দাড়িয়ে আছি।

আচ্ছা তাহলে অপেক্ষা করো আসছি। আর শোন একটা রিক্সা ঠিক করে রাখো তোমার যেখানে ইচ্ছে সেখানে কিন্তু কম করে হলেও রিক্সা ভাড়া যেন একশত টাকা হয় এমন দূরে হতে হবে।

ও বললো‚ পাগলামী আর গেলো না।

দেখি ও সত্যি সত্যি একটা রিক্সা ঠিক করে বসে আছে। আমি উঠতে যাবো দেখি ও রিক্সা থেকে নেমে আমারে এক কথা কোলে করেই রিক্সায় উঠিয়ে দিলো। আমি তো মহা খুশি। এমনি ও তেমন একটা আমার হাতও ধরে না। মাঝেমধ্যে খুব ইচ্ছে করে ওকে জড়ায়ে ধরি কিন্তু ও তেমন একটা আগ্রহ দেখায় না। আমিও মনের কথা মনেই রেখে দেই। আমি সব সময় অপেক্ষায় থাকি ও কখন একটু আমায় টাচ করবে।
রিকশা চলছে ……

আমি ঠিক মত ওর দিকে তাকাতে পারছি না। ও টাচ করার পর থেকেই আমার খুব ভালো লাগছে‚ একটু একটু লজ্জাও লাগছে‚ তাই নিচের দিকে তাকিয়ে আছি। জানি ও এখন আমার দিকে তাকিয়ে বলবে‚ তোমাকে ভিষণ সুন্দর লাগছে‚ এমনিতেই আমি প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পরি। তারমধ্যে চোখে কাজল দিয়েছো‚ যেন আর উঠতেই না পারি। তারপর আমি বলবো কেন! উঠার ইচ্ছে আছে নাকি?
কিন্তু না ও কোন কথা বলছে না।
তাই কোন উপায় না দেখে আমিই জিজ্ঞেস করলাম আমরা কোথায় যাচ্ছি?

বেশি দূরে না। বড় রাস্তার পাশে নদীর ওই দিকটায় নাকি কাশ ফুল ফুটেছে। ওই দিকেই বসবো।

আবার চুপ!
আমি আবার জিজ্ঞেস করলাম তোমার কি মন খারাপ‚ আনমনে কোথায় যেন তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম।
কোন রকম একটা উত্তর আসলো না।

আমরা চলে এসেছি! এই টুকু রাস্তার ভাড়া সর্বোচ্চ হলে ৩০টাকা হওয়া কথা কিন্তু ও ১০০টাকা দিয়ে দিলো। কারন আমি বলেছিলাম ১০০টাকার ভাড়া করতে। আমি জানি বলেও লাভ হবে না।

এমনিতে এই জায়গাটা আমার খুব প্রিয়। আজকে আরো ভালো লাগছে, রিক্সায় ঘোরার ইচ্ছে আর নেই।

দুই জন চুপচাপ বসে আছি। আমি অনেকক্ষন ওর হাত ধরবো কি ধরবো ভেবেও ওর হাতে হাত রেখে বললাম কি হয়েছে আমায় বলবে?
আমার মনটা আজকে খুবই ভালো তাই ওর মনটা খারাপ দেখে অনেক কষ্ট লাগছে ।
ও একবার আমার দিকে তাকালো।
তারপর ওর আর একটা হাত আমার হাতের উপর রেখে বললো‚ তোমার সাথে আমার হয়তো আর দেখা হবে না।

আমি অবাক হয়ে বললাম কি বলছো! আমাদের ৩বছরের রিলেশনে আমরা দুই জনই হেপি ছিলাম।

ও বললো, আমি হেপি ছিলাম না।

কিন্তু এই রিলেশনে আমি আমার ১০০% ভাগ ভালবাসাই ওকে দিয়েছি। এমন কোন একটা কথা নেই আমি শুনি নাই। ওর জন্য কি করি নাই! না খেয়ে থেকে ওর সাথে রাতের পর রাত কথা বলেছি। দিনের পর দিন ঘরে মিথ্যা বলে কলেজ ভার্সিটির ফিস এর নাম করে ওরে নিয়ে ঘুরেছি। আমার ঘরে কথা বলতে সমস্যা হতো তাই গরমের দিলে কম্বল এর ভিতরে গিয়ে ওর সাথে কথা বলতাম, কারন ওর নাকি আমার সাথে কথা বলতে না পারলে কষ্ট লাগে। আমি আমার কষ্ট দেখিনি দেখেছি ওরটা। আর আজকে ও বলছে ও নাকি হেপি ছিলো না সুখি ছিলো না! আমি হাসি হাসি মুখ করে ওর দিকে তাকালাম।

আমার জিদ‚ রাগ‚ ক্ষোভ, আর কষ্টে মনে হচ্ছিলো হৃদয়টা এখনই ফেটে যাবে। আমি সুন্দর করে হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম‚ তুমি কি ভেবে বলছো?

ও বললো, এ ছাড়া তো আমার সামনে কোন পথ নেই।

আমি কিচ্ছু ভাবতে পারছিলাম না। আমার কোন মাথায় কিছুই কাজ করছিলো না।
তখনই দেখলাম পাশের রাস্তা দিয়ে একটা ট্রাক আসছে। আমি এক ঝটকায় ওর হাত ছেড়ে দিয়ে দিলাম এক দোড়! একবার ভাবলাম পেছনে তাকাই কিন্তু না আমি তাকানোরও সময় পাই নি।

শুধু একটাই শব্দই শুনতে পেয়েছিলাম। মিম…………
হয়তো ডাকটা ওই দিয়েছিলো।

তারপর কি হলো আমার আর কিছুই মনে নেই।

একটু পর দেখছি। আমার আবির আমারই মত দেখতে একটি রক্তাক্ত মেয়ের সামনে বসে কাদছে। পাগলের মত কাদছে। রাস্তায় মাথা ঠুকছে। আমি ওরে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। ওর মাথায় হাত দিয়ে বলছি কাদছো কেন! কিন্তু না কোনই উত্তর করছে না। তাহলে কি ও আমার কথা শুনতে পাচ্ছে না! আমি আবির কে স্পর্শ করছি। কিন্তু কই এখন তো আগের মত আমার লাগছে না। আমার কোন অনুভুতিই কি তাহলে এখন নেই! খুব কষ্ট করে একটা সিনজি ডেকে ওই মেয়েটিকে নিয়ে হাসপাতালে যাচ্ছে আমিও যাচ্ছি।

ডাঃ বললো মেয়েটি মারা গেছে। আকাশ বাতাস কাপিয়ে ও কাদছে।

(দ্বিতীয় পর্বে সমাপ্ত)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×