somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন জেনে নেই কাউকে নাম নিয়ে ব্যাঙ্গ করার ফলফল কি।

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল বিভিন্ন ইসলামিক নাম আমাদের হাসি তামাসার খোরাক হয়ে উঠেছে। একজন মুসলিম হয়েও অজ্ঞতার বশবর্তী হয়ে আমরা এই জঘন্য গোনাহের কাজগুলো করে যাচ্ছি। আসুন কিছু উদাহরণ দেইঃ

১) মোখলেসঃ- টিভি-রেডিওতে "প্রাণ ম্যাঙ্গো ক্যান্ডির" কল্যানে এই নামটিকে ফান হিসাবে দেখা হয়। এমনকি যাদের নাম মোখলেস তারাও বেশ বিব্রতকর অবস্থায় পড়েন যখন সবার সামনে এই এ্যাড এসে যায়। মোখলেস নামটি আরবী "এখলাস" থেকে এসেছে যার অর্থ হচ্ছে "একনিষ্ট ভাবে এবাদত করা" আল্লাহর নিকট এখলাস ছাড়া কোন ইবাদতই গ্রহণযোগ্য নয়। আর সেই নামটিকে আমরা ফান বানিয়েছি?

২) মফিজঃ- এটি একটি আরবী নাম। যার অর্থ সফলকাম হওয়া। সাধারণত পরকালের সফলতা বুঝাতে এই নামটি ব্যবহার করা হয়। আমরা কে না চাই পরকালে সফল কাম হতে? তবে কেন "ম্যাজিক টুথ পাউডারে" এই নামটা নিয়ে ফান করা হয়? তাছাড়া আমরা মফিজ বলতে গ্রাম্য বলদকে বুঝে থাকি। কেন? তাহলে কি আমরা পরকালের সফলতা চাই না?

৩) আবুলঃ- এই নাম নিয়ে সবথেকে বেশী ফান করা হয়। আবুল নামের মহাত্ম কি আমরা জানি? আমাদের নবী (সাঃ) এর উপনাম আবুল কাসেম। যার অর্থ হল "কাসেমের পিতা" এবার ভাবুন কি নিয়ে আমরা ফাজলামি করছি? যেখানে এই নামকে সম্মান দেখানো উচিত ছিল সেখানে হাসি তামাশা কি অমুসলিমদের ষড়যন্ত্র নয় কি?

৪) কুদ্দুসঃ- আমরা সাধারণত এই নাম নিয়ে চরম হাসি ঠাট্টা করি। অথচ জানি না এটি আল্লাহর একটি গুণবাচক নাম। যার অর্থ "মহা পবিত্র" কেউ যদি কাউকে কুদ্দুস বলে ডাকে তাহলে তার পাপ হবে। মানুষকে কুদ্দুস বলে ডাকা যাবেই না, বরং তার পিছনে আব্দুল শব্দটা অবশ্যই যোগ করতে হবে। এবার ভাবুনতো আমরা আল্লাহর নাম নিয়ে পর্যন্ত হাসি তামাশা এবং মানুষকে তাঁর সাথে শরিক করছি। আমাদের ঈমান কোথায় দাড়িয়েছে বিষয়টা ভেবেছেন কি?

৫) মমিনঃ- আসলে এর শুদ্ধ উচ্চরণ হবে "মুমিন"। একজন পূর্ণাঙ্গ ঈমানদারকে মুমিন বলা হয়। দেখবেন ফেসবুক সহ বিভিন্ন স্থানে "কস কি মমিন"? বলে নামটিকে ব্যাঙ্গ করা হচ্ছে। এবার বলুন আমাদের আর কি কি নাম নিয়ে ফ্যান করার ইচ্ছা আছে? আমরা কি এতটুকু সচেতন হতে পারি না?

৬) মা আমেনা, ফাতেমাঃ- একজন হচ্ছে আমাদের নবী (সাঃ) এর গর্ভধারীনি মা আর অন্যজন হচ্ছে তাঁর মেয়ের নাম। যে মেয়ে হবেন জান্নাতের সরদারীনি। অথচ অনেক আধুনিক ছেলে মেয়েরা মনে করেন এগুলো গ্রাম্য মেয়েদের নাম অথবা কাজের মেয়েদের নামের বেলায় মানায়। নাউযুবিল্লাহ !! তাই এসকল নাম রাখতে শহুরে পিতা মাতাকে সচারচার দেখা যায় না। বিদঘুটে আন কমন নাম খুঁজতে পিতা মাতা ব্যস্ত হয়ে পড়েন অথচ এই নামের মাধুর্য কয়জন বুঝতে পারেন? এক্ষেত্রে বুঝা যায় মুসলমান হয়েও আমরা ইসলামকে কতটুকু মর্যাদা দেই।

সর্বষেশ পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে শেষ করতে চাই। আল্লাহ বলেন "মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেক না। কেউ বিশ্বাস স্থাপন করলে (মুসলমানকে) তাদের মন্দ নামে ডাকা গোনহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই যালেম। (সূরা হুজারাত, আয়াত-১১)
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৫
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×