somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষামন্ত্রীর নিকট আবেদন (বুয়েট বিষয়ক সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে)

১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আজকের প্রেস ব্রিফিং এর জন্য । আপনার উপর আমি প্রচন্ড খুশি ।স্যরি আপনি মনে হয় ভুল বুঝছেন। আমি আজকের প্রেস ব্রিফিং এ আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি না বা আপনার উপর খুশি হচ্ছি না । আমার বন্ধুর সাথে আমার বাজি ছিল শত কিছু হলেও শিক্ষামন্ত্রীকে বা সরকারকে তার গোঁয়ার অবস্থান থেকে সরানো যাবে না ।সেই বাজি আমি জিতলাম আপনার জন্য । তবে মনে হচ্ছে আসলে হারালাম অনেক কিছু ।

আপনি বারবার বললেন ৪০ মিনিটের মধ্যে কর্মসূচি ঘোষণা করে শিক্ষকরা সন্দেহের সৃষ্টি করেছেন । আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি জানেন "POINT OF NO RETURN” এর মানে কি ? আমরা বন্ধ হওয়া সত্ত্বেও দিন রাত শুধুমাত্র এই চরম দলবাজ লোকগুলোর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছি আর আপনি বললেন আপনি নাকি এই আন্দোলনের মাঝখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই গত সরকারের আমলে আপনারা ২ দল যখন আলোচনা চালাচ্ছিলেন তখন হঠাৎ করে একদিন আপনারা হরতাল ডেকে বসলেন ।তখন সাংবাদিকরা জিজ্ঞেস করলে আপনারা বলেছিলেন আলোচনা আলোচনার জায়গায় আর আন্দোলন আন্দোলনের জায়গায় ।

স্যার এই আন্দোলনটা শুধু শিক্ষক সমিতি করলে কিছু গন্ধ পেলে হয়ত ঠিক ছিল কিন্তু আমরা এতজন মিলে যখন এতে যোগ দিলাম তবুও আপনি গন্ধ পাচ্ছেন। একটা কথা আছে “একজন মানুষকে অনেকদিন ধরে বোকা রাখা যায়,অনেক মানুষকে কিছুদিন বোকা রাখা যায় কিন্তু অনেক মানুষকে অনেক দিন ধরে বোকা রাখা যায় না”। বুয়েটে প্রতি বছর শুধুমাত্র ১ম,২য় এবং ৩য় স্থান অধিকারীরাই শিক্ষক হয়। আজ তাঁরা কি কিসের মোহে তাঁদের ৪ বছরের কস্টের ফল বিসর্জন দিতে যাচ্ছে তা কি একবারো আপনার বিবেক আপনার থেকে জানতে চায় নি ?? আমরা তো জানিই এই ভিসির হাত থেকে রক্ষা পেলেও আমরা আরেক দলীয় ভিসির হাতে পড়ব । আমাদের এই আন্দোলনটা শুধু এই ভিসি নয় পরবর্তী সব ভিসির জন্য একটা বার্তা হয়ে থাকবে ।আপনি কি মনে করেন এই ভিসি স্যারের অধীনে আমরা আবার যদি ক্যাম্পাসে ফিরে যাই তাহলে স্বাভাবিক ভাবে চলতে পারব? আমাদের টীচাররা কি আগের মত পড়াতে পারবে বা তাঁদের অন্যান্য কাজগুলো করতে পারবে ??

আজকে আমাদের ভিসি স্যার বললেন শিক্ষকরা যদি পদত্যাগ করেন তাহলে তিনি নাকি বাইরের থেকে শিক্ষক ভাড়া করে এনে পড়াবেন । প্রথমে তাঁর কথাটা প্রলাপ মনে হলেও এখন বুঝতে পারলাম তিনি কিভাবে এই প্রলাপ বকতে পারলেন ।আপনি বুয়েট অস্থিতিশীল করার পেছনে শিক্ষকদের দুরভিসন্ধির গন্ধ পাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের শিক্ষা জীবন নষ্ট করার পেছনে ভিসি প্রোভিসির সাথে আপনার অবদানও কম না ।

আপনি বলছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন কিন্তু আমাদের দাবি তো একটাই ভিসি প্রোভিসির পদত্যাগ । এখানে আপনি আলোচনা করে তাঁদের রেখে দিয়ে সমস্যার সমাধান চান তাইলে সেই আলোচনার মানে টা কি ? আপনি আমার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নিয়ে বললেন নাও এবার বাঁচো তার ফল কি হবে তা তো আপনি নিশ্চয় অনুমান করতে পারছেন ।

মাননীয় প্রধানমন্ত্রীকে প্রায়ই বলতে শুনি “আমাদের সময় আন্দোলন বেশী হয় কারণ আমরা সত্যিকারের গনতান্ত্রিক সরকারের মত আচরণ করি ।তাই আমদের সময় সবার চাওয়া পাওয়া বেড়ে যাই । “ ওঁনার কথাটা বিশ্বাস করেই গণতান্ত্রিক সরকারের কাছ থেকে একটা গণতন্ত্র মন্সক সিদ্ধান্ত কামনা করছি ।আমরা জানি ভিসি স্যার ওঁনার গৃহশিক্ষক ছিলেন তাঁর প্রতি ওঁনার দুর্বলতা থাকতেই পারে কিন্তু আমাদের সবার জীবন নস্ট করে যদি তাঁর প্রতি দুর্বলতা প্রকাশ করা হয় তা কি আদৌ সমীচীন হবে ।

স্যার শুধু আমাদের কথা চিন্তা করে হলেও তাঁদের অপসারণ করুন ।ভিসি-প্রো ভিসি পোস্টাই দেশে সবচে বড় পদ নয়। এর থেকে আরো অনেক বড় পদে তাঁদের নিয়োগ দিয়ে হলেও আমাদের বাঁচান ।আপনাকে এখন পর্যন্ত আমরা এই সরকারের সবচে সফল মন্ত্রী মনে করি আমাদের এই ধারণাটাকে ভুল প্রমাণ করবেন না ।

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×