somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুয়েট বিষয়ক হাইকোর্টের আদেশ এবং আমার অভিমত

০১ লা আগস্ট, ২০১২ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

/
/
/
/
/
/
/

ধন্যবাদ মহামান্য হাইকোর্টকে এ ধরণের আদেশ দেয়ার জন্য । কার কি মনে হচ্ছে জানি না । তবে আমার কাছে আদেশটা যথেষ্ট গ্রহণযোগ্য । একটা এস্পার বা ওস্পারের দরকার ছিল ।

সরকার আর শিক্ষক সমিতিকে দেখে মনে হচ্ছিল যেন বুয়েট বিষয়ে কারো কোন মাথা ব্যাথা নাই । সবাই শুধু যার যার মত চলতেছে । একে অপরে খালি বল চালাচালিতে ব্যস্ত । কারো কোন দায়িত্ব নাই । সে ক্ষেত্রে এ ধরণের আদেশের দরকার ছিল ।

আন্দোলনের মাঝখনে বিরতি দেয়া হল এরপর আবার আন্দোলন কমিয়ে আনা হল । এরপরও শিক্ষক সমিতি কি করে আশা করে সরকার এ ব্যাপারে পদক্ষেপ নেবে ? শিক্ষক সমিতি বলতে পারে আন্দোলনের এ পর্যায়ে সরকারের প্রতি শ্রদ্ধা দেখানো দরকার ছিল । সেক্ষেত্রে শুধু শিক্ষক সমিতিকে উদ্দেশ্য করে বলব -যেখানে প্রধানমন্ত্রীর চরম আস্থাভাজন ভিসি স্যারের উপর আপনারা আস্থা হারায়ছেন সেখানে কি করে আপনারা হার্ডলাইনে না গিয়ে শুধুমাত্র ভদ্রতার খাতিরে আন্দোলন কমিয়ে আনেন বা বিরতি দেন ? আপনারা আশার কথা বলে বিরতি দেন কিন্তু আপনাদের এ বিরতি সরকার নেয় আপনাদের সক্ষমতা কমে যাবার ইঙ্গিত হিসেবে । তাইতো সরকার কোন পদক্ষেপ না নিয়ে চুপচাপ বসে ছিল । লক্ষ্যনীয় ৩০ তারিখ শিক্ষামন্ত্রীর মিটিং ছাড়া আর কোন পদক্ষেপের কথা শোনা যায়নি তাও নাকি আবার চ্যান্সেলরের কাছ থেকে একটা অনুরোধ পাওয়ার পর । এছাড়াও ৩০ তারিখ রাতে শিক্ষামন্ত্রির বাসভবনে শিক্ষক সমিতির মনোনীত প্রতিনিধিদের সাথে এক মিটিং এর ব্যবস্থা করা হয়েছিল যা আবার পরে শিক্ষামন্ত্রি নিজে বাতিল করেন ।

আন্দোলন কমিয়ে আনার ব্যাপারে একটু বলতে হয় । সব ছাত্ররা প্রথম থেকে আন্দোলনে ছিল । যে কোন আন্দোলনের ক্ষেত্রে প্রথমে প্রচুর সমাগম হয় তারপর তা ধীরে ধীরে কমতে থাকে । কিন্তু বুয়েট এক্ষেত্রে ব্যতিক্রম । এখানে প্রতিদিনই প্রচুর উপস্থিতি ছিল । যা আন্দোলন কমিয়ে আনার পর ব্যাপক হারে কমতে থাকে । আর গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করার পর যা আরো কমে যায় ।

৩০ তারিখ স্যারেরা যদি গণপদত্যাগ করতেন তাহলে আজকে হাইকোর্ট থেকে হয়ত অন্যরকম আদেশ পাওয়া যেত । সেটা আমাদের পক্ষে যাবার একটা ভাল সম্ভবনা ছিল ।

সবশেষে একটা কথাই বলব যে আদেশ হাইকোর্ট দিছে তা সময় উপযোগী একটা আদেশ ।এই আদেশের পর সরকারো হয়ত সব পদক্ষেপ থেকে পিছিয়ে আসবে । আর এখন যা সিদ্ধান্ত নেয়ার তা সাধারণ ছাত্রদেরই নিতে হবে তারাই ঠিক করবে তারা এখন কি করবে ।

[ এই আদেশের সবচে পজেটিভ সাইট হল এরপর থেকে বিরোধী দল কোন আন্দোলন কর্মসূচি ঘোষনা করলে তাতেও হয়ত এ ধরণের নিষেধাজ্ঞা জারি করা হবে ]
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×