somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মও যখন পুজিবাদের শিকার:

২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মও যখন পুজিবাদের শিকার:

আমার বাসার সামনের দোকানদারকে দেখি সবসময় টুপি পরে থাকে। রোজা রাখে, নামাজ পড়ে। খুব ভালো। কিন্তু মানুষকে প্রচন্ড ঠকায়। মানে সে আচারটা করছে ঠিকই কিন্তু মৌলিক আচরণ তার ইসলামিক না। আবার দেখেন সব কেমনে কুরবানী দেয়! আমাকে বলতে পারেন কোথায় লেখা আছে নোংরাভাবে, অন্যের চলার পথের উপর, শিশুদের চোখের সামনে এভাবে কুরবানী দেওয়ার? ঠিক কি ত্যাগ করছেন আপনি? টাকা? আপনি তো সময়ও দিচ্ছেন না। কাজের লোক যেয়ে গরু কিনছে। কিম্বা সকালে নামাজ শেষে একটা গরু কিনে কোরবানী দিয়ে দিলেন। কি চমৎকার সিস্টেম। আপনি জানেন না বা জানলেও স্বীকার করতে চাইবেন না যে, যে পশ্চিমাদের আপনি ঘৃণা করেন আপনি আসলে তাদেরই
দেখানো পথে চলছেন। সবকিছু আপনি টাকা দিয়ে পরিমাপ করছেন। আপনি নামাজ পড়ছেন না কিন্তু খুব রোজা রাখছেন। না খেয়ে থাকছেন কিন্তু আচরণে কোন সংযম নেই। ব্যবসায়ী হলে সীমাহীন লাভের পিছনে ছুটছেন আর চাকরীজীবি হলে ঈদ ঠেকাতে দুহাতে ঘুষ নিচ্ছেন। কোথায় আসলে সংযম? ওটা কি বিক্রী হয়? অনেকেই ইতিমধ্যে আমার চৌদগুষ্ঠি উদ্ধার করছেন। আমাকে নাস্তিক বলছেন। ইসলামের অবমাননা করছি বলবেন।

এখন কি আসলে ইসলামিক? কারা ইসলামের ধারক-বাহক? ইসলাম ধর্মের আদর্শ প্রয়োগ কোথায়? আপনি কি মিশরকে ধরবেন? সৌদীদের? নাকি ইরানীদের? আপনি যদি সুন্নী হন সাথে সাথে প্রতিবাদ করবেন যে, ইরানীরা শিয়া। নাকি পাকিস্তানের ইসলামকে আপনি আদর্শ ইসলাম ভাবছেন? যেমন আফগানস্থানে তারা জারী করেছে! কোনটা আসলে সঠিক ইসলামী জীবন ব্যবস্থা? আমি আসলে প্রশ্নই করে যেতে পারি!
কারণ আমার কাছে কোন উত্তর নাই!

হ্যা আপনার মতো আমিও বিশ্বাস করি কোরআন সম্পুর্ণ জীবন ব্যবস্থা। তাহলে সমস্ত মুসলিমদের সেটা মানা উচিত। ধরি সবাই মানছেও। এখন ধরেন কোন কিশোর যে এখন ধর্ম বুঝতে চাচ্ছে সে আরবী ভাষার কোরআন সহজে বুঝতে পারবে না। তার সাহায্য লাগবে। দেবে কারা? ধর্মীয় শিক্ষকরা বা ইসলামী স্কলাররা। তারা কি সবাই একশিক্ষা দেয়? বলবেন যে সবাইতো কোরআনের আলোকেই শিক্ষা দেয়। দেয় হয়তো। কিভাবে আপনি সেটা বুঝবেন? আপনি এক হুজুরের ছাত্রকে আরেক হুজুরের কাছে নিয়ে গেলেই বলবে ওতো কিছুই জানেনা! আবার পাকিস্তানীরা তো আমাদের স্ট্যার্ন্ডাড মেনে নেবে না।
তেমনি সৌদীরা তো আমাদের মানুষ মনে করে না। আবার তুর্কিদের আমাদের আলেমরা মুসলমানাই মনে করে না।

পৃথিবীর ৬০০কোটি লোকের মধ্যে ধরেন ১৫০ কোটি মুসলমান। মানে আপনি চার ভাগের একভাগ। আপনি সংখ্যাগরিষ্ঠ না । তাইলে আপনি বাকী সবাইর
উপরে তো আপনার মত চাপায়ে দিতে পারেন না। তো একজন সাচ্চা মুসলমান হিসাবে আপনার দায়িত্ব কি? বাকীদের ইসলামের পথে আনা? না যারা অলরেডি
মুসলমান আছে তাদের ঠিকমতো দেখভাল করা? তো সবাইরে যদি ইসলামের পতাকা তলে আনতে চান তো কি পদক্ষেপ নেবেন আপনি? যুদ্ধ করবেন? পারবেন কি? আল্লাহ্ জীহাদের কথা বলছেন। সেইটা কি সরাসরি যুদ্ধের কথা কইছে নাকি তাদের উপর অধিকার প্রতিষ্ঠার কথা কইছে? এই জামানাই অর্থনৈতিক
যুদ্ধ সরাসরি যুদ্ধের থেকে অনেক কার্যকারী। কোরআনে তো যুদ্ধের কথাও আছে আবার শিক্ষার কথাও আছে। আপনি কোনটাকে Proirotise করবেন
আপনার ব্যাপার।

পুজীবাদ তার অধিকার প্রতিষ্ঠার জন্যে লড়ছে। তথাকথিত পশ্চিমা বিশ্ব চায়ই যে আমরা যুদ্ধ করি। জ্ঞান-বিজ্ঞানের চর্চা না করি। রোজাতে প্রচুর কেনাকাটা করি
আর কোরবানী দেই পাল্লা দিয়ে। প্রতিবেশীর দিকে খেয়াল না করি, দেশের দিকে না তাকাই। আর আমরা না জেনে সে পথেই চলেছি।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:২৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×