somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আর ফেরা হয়নি-২

২৭ শে অক্টোবর, ২০১২ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার সাথে যে সমস্ত জায়গাতে গিয়েছি, সেসব জায়গাগুলো ফেলে আসতে খুব খারাপ লাগতো। কিন্তু ফেলে তো আসতেই হতো। এভাবে কত মানুষ, কত বন্ধু, কত স্মৃতি ফেলে এসিছি! তাদের আমি কথা দিয়েছিলাম যে আমি আবার ফিরে আসবো। কিন্তু আমার আর ফেরা হয়নি।

মুকুল স্যার তেমনই একজন, আমি তাকে দেয়া আমার কথা রাখিনি। আমাকে খুব আদর করতো স্যার। আমি ছিলাম তার আদর্শ ছাত্র। স্কুল ছুটির পর স্যার মাঝে মাঝে আমাকে নিয়ে ফিরতেন। ফেরার পথে মিস্টি খাওয়াতেন। যখন শরীয়তপুর ছেড়ে চলে আসি মুকুল স্যারের জন্য খুব মন খারাপ হয়েছিল। চলে আসার পরও আমার বাবা-মাকে স্যার অনুরোধ করেছিলেন আমাকে নিয়ে তারা যেন আবার বেড়াতে যান। কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। আমি যে খুব ছোট ছিলাম স্যার তখন! বিশ্বাস করুন, আবার খুব যেতে ইচ্ছা করতো।

আমাদের বাসার উল্টি দিকেই ছিল থানা। আর ওসির ছেলে ছিল আমাদের খেলার সাথী। আরো অনেকেই ছিল সেই দলে। যাদের করো কথা আজ আর আমার মনে নেই। তো এই থানার মাঠেই দেখেছিলাম আর এক অদ্ভুত ঘটনা। তখন তো আর এত কিছু বুঝতাম না। তাই ভিবৎস মনে হয়নি! তবে ভয় পেয়েছিলাম নিশ্চিত। সাহস যুগিয়েছিল “ওসির ছেলে”-যার নামটা মনে নেই। একজন মানুষকে প্রকাশ্যে শাস্তি দেয়া হচ্ছিল। আমাদের কচি মনের সমস্ত সহানুভূতি ছিল মানুষটার প্রতি- কেন তাকে মারা হবে এভাবে! ওসি সাহেবের ছেলে কোন এক পুলিশের কাছ থেকে শুনে এসে জানাল যে, লোকটি বা ছেলেটি আমাদেরই স্কুলের এক ক্লাস উপরের এক মেয়েকে নিয়ে কাউকে না বলে বেড়াতে চলে গিয়েছিল। পরে পুলিশ তাদের ধরে আনে। যা হোক এরপর আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এখন বুঝি এক নাবালিকা অপহরণের দায়ে একজন যুবককে বাশঁ-ডলা আর মরিচ থ্যারাপি দেওয়া হচ্ছিল!

ওসি সাহেবের মত মানুষ তার ছেলেকেও গুরুত্ব দিত। ঐ ছেলের সাথেই প্রথম একা একা সিনেমা দেখি। থানার পাশেই ছিল সিনেমা হল। তো হলের কেউ একজন একদিন আমাদের ঢুকিয়ে দিল। কিন্তু আমাদের ঐ অন্ধকার ঘরে ভাল লাগেনি। একটু পরেই বের হয়ে আসি।

এই হলের সামনেই অনেক সাপের খেলা দেখেছি। একবার দেখেছিলাম অজগর। দেখে ভীষন ভয় পেয়েছিলাম। বাবাকে বলতেই বলেছিল যে ওটা আসলে বাচ্চা আজগর, ওটা আরো অনেক বড় হত। সাপুড়ে অত্যন্ত অন্যায় করেছে ওটা ধরে এনে। ঐ সাপুড়ে কে দেখেছি সাপ খেতে। এত বীভৎস সেই দৃশ্য! ।এখনো আমার মনে আছে আর মনে পড়লেই খুবই ঘৃণা লাগে।

সিনেমা হলের সামনের এই জায়গায় বিভিন্ন উপলক্ষে মেলা বসতো। আমাদের মুল আকর্ষণ ছিল নাগরদোলা। নাগরদোলাটিকে কেন্দ্র করে একটা মজার ঘটনা ঘটেছিল। বাসা থেকে টাকা নিয়ে আমি আর “ওসির ছেলে” দুয়েকবার নাগরদোলাতে চড়েছি কিন্তু মন ভরেনি। এত মজা! কি করা যায়? চিন্তা কি? “ওসির ছেলে” থানাতে বলতেই এক কনস্টেবল আমাদেরকে নাগরদোলাতে উঠিয়ে দিয়ে আসে। বেশ মজা করে আমরা কয়েক দফা নাগরদোলাতে চড়লাম। বিপত্তি বাধলো নামতে যেয়ে। ঢাকাতে যারা টেম্পোতে চড়েন - তারা ব্যাপারটা বুঝবেন। প্রথম দুএকজন লোক থাকলে টেম্পো দ্রুত ভরে যায়। তো আমরাও হলাম নাগরদোলাওয়ালার তুরুপের তাস! আমাদেরকে বসিয়ে রেখে সে আওয়াজ দেয় “আর মাত্র দুইজন হইলেই ...”। এদিকে সন্ধ্যা হয় হয়। আমাদের তো বাড়ী ফিরতে হবে! শেষ পরযন্ত পালিয়ে চলে আসি। ভয়ে আমরা আর ওমুখো হতাম না।
( চলবে ...)( বানান ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)

আগের পর্ব
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×