somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রচারে কি ধর্মের মহিমা বাড়ে?

৩০ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং দেখছি ফেইজবুক ফীড, আমারব্লগ, সামহয়্যারব্লগ সব জায়গাতে ধর্মীয় পোস্টের ব্যাপকতা বেড়ে গেছে। বাড়ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর মিথ্যাচার। ধর্ম পালন তো নিজস্ব ব্যাপার- কেউ কারো ধর্ম পালন করে দিতে পারেনা।কিম্বা পাপ-পূণ্য আপনি ভাগ-বাটোয়ারা করে দিতে পারবেন না। তো দেখা যাচ্ছে ধর্ম হচ্ছে দ্বিপাক্ষিক একটা ব্যাপার। আপনি আর সৃষ্টিকর্তা।

সেখানে আপনি যদি জোর করে আমার উপর কিছু চাপাতে চান, তো আমার তো ভালো নাও লাগতে পারে। ছোটবেলায় প্রচন্ড ভয় পেতাম তাবলীগওয়ালাদের। তখন বাবার নিয়ম ছিল যেখানেই থাকি সূর্য ডোবার আগে বাসায় ফিরতে হবে। এরকম একদিন পড়লাম তাবলীগওয়ালাদের খপ্পরে। যতই বলি যে আমাকে বাসায় যেতে হবে, কে শোনে কার কথা। জোর করে নিয়ে গেল নামায পড়তে। শুধু তাই? এরপর শুরু হল তাদের দীর্ঘ বয়ান। বাসায় ফিরে যথারীতি রিমান্ডে। এরপর তাবলীগওয়ালাদের সাথে দেখা হলে বলতাম যে আমি ভিন্নধর্মালম্বী।

আচ্ছা বৌদ্ধরা কেমনে ধর্ম প্রচার করে? হিন্দুদের তো ঝামেলাই নাই! খ্রীষ্টানদেরটা জানি কিছুটা। অসুস্থ রোগীদেরকে সান্ত্বনা দিচ্ছিল, দেখছি একবার। সরাসরি ধর্মের কথা নাই। মুসলমানদের ধৈর্য্য এত কম! এমনকি ধর্ম প্রচারের ক্ষেত্রেও।মানুষের ফেইজবুক ফীড ভাসায়ে দিল কোন সুরা দিয়া বা কোন ব্লগ ভরাইয়া ফেললো পোস্ট দিয়া। এতে মানুষ আগ্রহর চেয়ে বিরক্ত হয় বেশী।

'¬¬কুরআনের কয়েকটি বিষ্ময়কর তথ্য!¬¬ ফেবু থেকে পা্ওয়া,,'
'সনাতনী ভাইদের বলছি, আসুন ! সকলে মিলে গরুর মাংস খাওয়ার উৎসবে সামিল হই !!!'
'কীভাবে বুজবেন আপনি চাগু/ কুত্তা/ গাধা/ খচ্চর/ নাস্তিক/ নাকি মানুষ ! X(( X(( এবং কোন দল করেন'
'হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ-এর দিনই হচ্ছে সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদু ঈদে আ’যম, সাইয়্যিদু ঈদে আকবর...'
“মসনবীয়ে রুমী ” লেখকঃ হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি
'Islam is about real love, not just lust': The party girl who's embraced a new life as a Muslim convert'
'ধর্মভিত্তিক বিপণনঃ প্রেক্ষাপট আমেরিকা'
'বিবি খাদিজার মৃত্যু পরবর্তী নবী মোহাম্মাদ'
'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব'
'মুসলমানদের ১০০১টি আবিস্কার -তারকারাজীর নাম, টর্পেডো, মানুষবহনকারী প্রথম রকেট, সামরিক ব্যান্ড'

আর ফটোসপ রিটাচ করা যে কতো আল্লাহু লেখা! আর যে একটু প্রতিবাদ করবে, সেই নাস্তিক! ধর্মমতে একজন মানুষকে এভাবে নাস্তিক বলা যায়না। মানুষকে বিরক্ত করার কথাও কোন ধর্মে বলেনি।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:২১
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×