বাংলাদেশ আজ ৫৬ হাজার বর্গমাইল কারাগারে পরিণত হয়েছে। সেই কারাগারে দেশের ১৬ কোটি মানুষ বন্দি হয়ে ছটফট করছে, আর কারাগারের জেল সুপারের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে নাগরিক সমাবেশে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর রায় বলেন, ‘তাদের গৃহপালিত নির্বাচন কমিশন কে দিয়ে তারা নির্বাচন করেছে। হাসির নাটক অনেক দেখেছি কিন্তু ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে যে হাসির নাটক দেখলাম তা সকল হাসির নাটককে হার মানিয়েছে। ৫ তারিখের নির্বাচন হলো বিয়ের আগে সন্তান হলে যেরকম হয় সেরকম। আর ১শ ৪৮ জন নির্বাচিত হয়েছে গর্ভপাতের কারণে।’
তিনি বলেন, ‘আমাদের আন্দোলন শেষ হয়নি আর ৫ তারিখের নির্বাচনে আমাদের গাড়ি একটু ধাক্কা খেয়েছে মাত্র। কিন্তু গাড়ি আবার চলতে শুরু করছে।’
তিনি আরো বলেন, ‘আমির হোসেন আমু একজন আফ্রিকান বাঙালি, তার কথা শুনলে আওয়ামী লীগের কর্মীরাও লজ্জা পায়।’সুত্র:বাংলামেইল২৪ডটকম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

