somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেঙ্গে পড়ছে বাংলাদেশ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ থেকে আরও নিকৃষ্ট হয়েছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাসগুলোতে রাজনৈতিক সহিংসতায় শত শত লোক নিহত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের কারাগারে রাখা হয়েছে। অনেকে গৃহবন্দি হয়েছেন কিংবা তাদের অনেকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জানুয়ারির নির্বাচন বয়কট করেছে। ভোটের হার কম, মাত্র ২০ শতাংশ। তাই নির্বাচনী ফলাফলকে ব্যাপকভাবে অবৈধ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ কখনোই গণতান্ত্রিক গুণাবলীর প্রতীক ছিল না। সন্দেহপূর্ণ নির্বাচন এবং চলমান সহিংসতা দেশটিকে বিপর্যয়ের কিনারে ঠেলছে। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতিকে হুমকিগ্রস্ত করে তুলেছে। যথেষ্ট কম মজুরি এবং কারখানাগুলোর নিরাপত্তাহীনতা ইতিমধ্যেই বিরাট সমালোচনার সম্মুখীন। সহিংসতা হ্রাস পাওয়া কিংবা স্থিতিশীলতা প্রত্যাবর্তনের কোন লক্ষণ নেই। বাংলাদেশ ২০১৪ সালে সর্পিল বাঁক নিয়ে নিচের দিকে নামতে থাকবে বলে প্রতীয়মান হয় এবং শেষ পর্যন্ত আরেকটি সামরিক অভ্যুত্থান কিংবা সর্বাত্মক গৃহযুদ্ধে জড়িয়ে পড়ার দিকে এগুতে থাকবে।
চলতি পরিস্থিতির জন্য সঙ্গতভাবে দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যকার বিরোধকে চিহ্নিত করা যেতে পারে। তাদের সাধারণত দুই বেগম হিসেবে দেখা হয়ে থাকে। খালেদা জিয়া এবং শেখ হাসিনা বিগত ২০ বছর ধরে বাংলাদেশকে শাসন করছেন। তারা দুই প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতৃত্বে রয়েছেন এবং তারা উভয়ে দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের মধ্যকার তিক্ত বিরোধ দেশটিকে ধ্বংসের প্রান্তসীমায় পৌঁছে দিচ্ছে।
তাদের অতীত বিবেচনায় নিলে এটা অত্যন্ত অসম্ভব ব্যাপার যে, তারা কখনই একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমঝোতায় পৌঁছাবেন। গত কয়েক মাসে একটি মধ্যপন্থা বেছে নিতে তারা বহু ধরনের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তা গ্রহণ করতে তারা অস্বীকার করেছেন। এর পরিবর্তে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করাটাকেই বেছে নিয়েছেন। নির্বাচনের আগে তারা তাদের নিজেদের অবস্থান থেকে এক ইঞ্চি সরতে আগ্রহী ছিলেন না। সেটা তারা পারলে সহিংসতার মাধ্যমে দেশটাকে খুবলে খাওয়া থেকে বাঁচাতে সাহায্য করতে পারতেন। তাদের কার্যক্রম প্রমাণ করছে যে বাংলাদেশকে শাসন করা কিংবা সহিংসতা বন্ধ করার চেয়ে তাদের কাছে জয়লাভ করাটাই বড়।
ভবিষ্যতে বাংলাদেশের জন্য কয়েকটি ভাল বিকল্প রয়েছে। নির্বাচনের পর থেকে শেখ হাসিনা অস্থিতিশীলতার পথ থেকে সরে না আসা পর্যন্ত বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে অস্বীকার করে আসছেন। আর ‘অস্থিতিশীলতা’ বলতে শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে শুরু করে একটি সরাসরি সন্ত্রাসী হামলাকেও বুঝিয়ে থাকে। এটা অসম্ভব যে নিকট ভবিষ্যতে শেখ হাসিনা বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসবেন। এর কারণ তিনি যা চেয়েছিলেন, তা তিনি ইতিমধ্যেই পেয়ে গেছেন। আর সেটা হলো ক্ষমতায় আরেক মেয়াদ থাকতে ভারতের কাছ থেকে অব্যাহত সমর্থন এবং অবশিষ্ট বিশ্বের কাছ থেকে ক্ষীণস্বরে নিন্দামন্দ শোনা।
কিন্তু তা সত্ত্বেও আওয়ামী লীগের অধীনে এক দলীয় শাসন খুব শিগগিরই স্থিতিশীলতা দেবে না। বিরোধী দলের সহিংসতা অব্যাহত রয়েছে এবং বিএনপি পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না। আসলে স্থিতিশীল একদলীয় শাসন শুরু করাই সম্ভব হবে না, যতক্ষণ বিরোধী দলকে যথেষ্ট মাত্রায় দমন করা সম্ভব হয়। যতক্ষণ না তারা আর সরকারের জন্য হুমকি হিসেবে বিবেচিত না হয়। এবং বিএনপি এবং অন্যান্য বিরোধী দল এখনই ভেঙে পড়ার অবস্থা থেকে অনেক দূরে।
উপরন্তু শেখ হাসিনার প্রতি যে জনপ্রিয় পৃষ্ঠপোষকতা ছিল সেটা ধূলিসাৎ হতে শুরু করেছে। গত নির্বাচনে ভোটারদের নিম্ন উপস্থিতি তারই ইঙ্গিতবহ। ২০ থেকে ৩০ ভাগ ভোটারের ভোটদান কেবল এই অর্থ বহন করে না যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ শেখ হাসিনার বিরোধিতা করেন। কিন্তু এটা ইঙ্গিত দেয় যে, তার প্রতি জনপ্রিয় সমর্থনের মেরুদণ্ডটা ক্ষুদ্র। একটি স্বৈরশাসনের নড়বড়ে ভিত্তি হচ্ছে একটি ব্যাপকভিত্তিক উদাসীন জনগোষ্ঠী এবং একটি যুদ্ধংদেহী বিরোধী দল। এ ধরনের শাসনের প্রতি দরকার অব্যাহত সামরিক এবং পুলিশি পৃষ্ঠপোষকতা। আর এটা এমন একটা বিষয় শেখ হাসিনা যার ওপরে ভরসা করতে পারেন না।
এই পটভূমিতে সামরিক বাহিনী পদক্ষেপ নিতে পারে এবং একটি অভ্যুত্থানের মাধ্যমে নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে। বাংলাদেশের সামরিক বাহিনী সর্বশেষ ২০০৭ সালে বেসামরিক সরকার থেকে নিয়ন্ত্রণ ভার গ্রহণ করেছে। বাংলাদেশ তখন একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। ওই সময় বিএনপি প্রতারণাপূর্ণ নির্বাচনের হোতা ছিল। এবং রাজনৈতিক সহিংসতার কারণেই সামরিক বাহিনী বেসামরিক নেতাদের কাছ থেকে নিয়ন্ত্রণ গ্রহণ এবং জরুরি অবস্থা ঘোষণা করেছিল।
২০০৭ সালের মতো একটি সামরিক অভ্যুত্থান স্বল্পমেয়াদে রাজনৈতিক মতবিরোধ এবং সহিংসতা অবদমন করতে পারে। কিন্তু তারা বর্তমান সঙ্কটের মূল কারণ দূর করতে সক্ষম হবে না। চলতি সঙ্কটের মূলে রয়েছে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যকার বৈরিতা। একইসঙ্গে তাদের উভয়ের মানসিকতা হচ্ছে নির্বাচনী বিজয়ের অর্থ হচ্ছে বিজয়ী পক্ষ পরাজিতদের বিচার করবে। ৬ বছর আগে দেশটি যেভাবে বিভক্ত ছিল, তার চেয়ে বেশি না হলেও ঠিক তেমনটিই রয়ে গেছে। নিকৃষ্ট দৃশ্যপট হচ্ছে বাংলাদেশ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ার আগ পর্যন্ত রাজনৈতিক সহিংসতা বাড়তেই থাকবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির অগ্রগতিকে চলমান সিরীয় গৃহযুদ্ধের সঙ্গে তুলনীয় হতে পারে। সেখানে একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ গতিলাভ করার আগে প্রতিবাদ রূপান্তরিত হয়েছে সশস্ত্র বিরোধিতায়। এরপর উত্থান ঘটেছে জঙ্গিগোষ্ঠীগুলোর।
বাংলাদেশ বর্তমানে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের মধ্যবর্তী অবস্থানে রয়েছে। সরকার চলমান প্রতিবাদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। কিন্তু বিরোধী দল এখনও পর্যন্ত কতটা জঙ্গিত্বের সঙ্গে জড়িয়ে পড়েছে তা অস্পষ্ট। বিরোধী দলগুলোর অন্যতম প্রধান হচ্ছে জামায়াত ইসলামী। ইসলামি এই দলটি হিন্দু সংখ্যালঘুর বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। তাদের হামলা এখনও পর্যন্ত সরকারের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না। সুত্র মানবজমিন
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×