বিএনপিকে ৭৫% দিতে চেয়েছিল : খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কারসাজি ও জবরদস্তি নির্বাচন করে একদলীয় শাসন কায়েম করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা কেউই নির্বাচিত নন।
খালেদা জিয়া বলেন, আমরা ভোট ভাগাভাগি চাইনি। সুষ্ঠু নির্বাচন চেয়েছি। ৫ জানুয়ারির নির্বাচনের আগেই তারা আসন ভাগ করে নিয়েছে। বিএনপিকেও এক ভাগ দিতে চেয়েছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতার ১৫৩টি আসনের ৭৫% বিএনপিকে দিতে চেয়েছিল সরকার। আমরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কারণ আমরা প্রহসনের নির্বাচন চাইনি।
তিনি বলেন, নির্বাচিত বলে গণ্য ব্যক্তিদের দিয়ে গঠিত সরকার গণতান্ত্রিক হতে পারে না। এটা তামাশার সংসদ।
এরপর তিনি সারা দেশে গুম-খুনের একটি তালিকা প্রকাশ করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

