একটা সাদা পাতায়ে মুড়ে
তোমায়ে একটু আবির দেব আমি,
ইচ্ছে হলে লাগিয়ে নিয় গালে ,
রাঙিয়ে নিও ভালবাসার রঙে ,
একটা সাদা পাতায়ে লিখে ,
তোমায়ে একটা কবিতা দেব আমি,
সময় হলে পড়ে নিও না হয়,
মন ছুঁলে মনে কোরো আমায়ে,
একটা সাদা মনের পাতায়ে ভরে,
তোমায়ে কিছু স্বপ্ন দেব আমি,
চোখ বন্ধ করে দেখো স্বপ্ন মাঝে মাঝে ,
তোমার জীবন সাজিয়ে নিও নতুন সাজে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



