আম্মু, আমি টেলিভিশন হতে চাই (সঙ্কলিত)
০৪ ঠা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল মিস্, প্রাইমারী স্ট্যান্ডার্ড এর এক ছাত্রের হোম টাস্কের খাতা দেখছিলেন। রচনা লেখার হোম টাস্ক ছিল, বিষয় ছিল – “
ঈশ্বরের কাছে কি চাও তুমি?” এক ছাত্রের লেখা পড়ে তিনি আর চোখের জল ধরে রাখতে পারলেন না। স্বামী বাসার ফিরেই স্ত্রীকে কাঁদতে দেখে জানতে চাইলেন কি হয়েছে? মিস্ তাঁর স্টুডেন্টের হোম টাস্কের খাতাটা এগিয়ে দিয়ে বললেন – “পড়, আমার এক ছাত্রের লেখা রচনা”।
“হে ঈশ্বর, আজকে আমি তোমার কাছে একটি বিশেষ কিছু চাইবঃ আমাকে মানুষ থেকে একটা টেলিভিশন বানিয়ে দাও। আমি আমার বাসার টিভির জায়গাটা দখল করতে চাই আর বাসার টিভি হয়েই বাচতে চাই। তাহলে বাসায় আমার নিজের একটা জায়গা হবে আর বাসার সবাই আমাকেই ঘিরেই থাকবে সব সময়। টিভির মত আমি যখন কথা বলব আমার কথা সবাই সিরিয়াসলি শুনবে আর আমি হব বাসার সাবার মনযোগের কেন্দ্রবিন্দু। আমার কথার মাঝেই আমাকে কেউ থামিয়ে দেবে না। বাসার টিভিটার মতই আদর-যত্ন আর মনযোগ আমি পেতে চাই। বাবা অফিস থেকে খুব ক্লান্ত হয়ে বাসায় ফেরার পরও যেমনটি টিভিটা বাবার সঙ্গ পায়, আমিও তেমনি বাবার সঙ্গ চাই। মা’র যখন মন ভাল না থাকে তখন যেমন টিভিটার কাছে যায়, তেমনি আমিও চাই, মা’র যখন মন খারাপ থাকে তখন আমাকে উপেক্ষা না করে আমাকেই কাছে টেনে নিক, আমার সাথে সময় কাটাক। আমি চাই, আমার সাথে সময় কাটানোর জন্য ভাইয়া ফাইট করুক, যেমনটি ও টিভি দেখার জন্য করে। বাসার সবাই যেমন সব ছেড়ে-ছুড়ে দেয় টিভি দেখার জন্য, তেমনি বাসার সবাই যেন সব কিছু ফেলে শুধু আমাকে নিয়ে থাকতেই ভালবাসে। আর আমি যেন টিভির মতই আব্বু-আম্মু কে সব সময় আনন্দ দিতে পারি যাতে করে ওরা আমাকেই ভালবাসে আর আমার সাথেই সময় কাটায়। তাই আমি একটি টিভি হতে চাই, ঈশ্বর আমাকে টিভি বানিয়ে দাও”।
সবটুকু পড়ার পর আমি তিনি বললেন “আহ্ বেচারা। কি জঘন্য ওর বাবা-মা”!!!
মিস্ কিছুক্ষন চুপ করে থেকে, তাঁর স্বামীর দিকে মুখ তুলে তাকিয়ে বললেনঃ “এটা তোমার ছেলের লেখা”।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন