somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদাবাজদের হাত থেকে শারীরিক প্রতিবন্ধীরও রেহাই নেই!

২৫ শে জুলাই, ২০২৫ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি, মো. মঞ্জুরুল হক (৩০) নাম; চিরকুট লিখে তিন শিশুসন্তানকে বুকে জড়িয়ে মহাসড়কে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে বেচারার কপাল খারাপ। মরতে পারেননি। স্থানীয়রা এসে তাকে রক্ষা করেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় উড়াল সেতুর নিচে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী মঞ্জুরুল হক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যবালা গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার লিচুবাগান এলাকায় একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন। তো এমন কী হলো যে তাকে সপরিবারে মরতে হবে?

গণমাধ্যম সূত্রে জানা যায়, কয়েক দিন আগে তিনি ডিজাইন ট্রেক্স কারখানার মূল ফটকে ঝালমুড়ি বিক্রি শুরু করেন। দুই দিন বিক্রি করার পরই আরেক ঝালমুড়ি বিক্রেতা জানান, সেখানে ঝালমুড়ি বিক্রি করতে হলে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হবে। তিনিও নিয়মিত ২০০ টাকা করে চাঁদা দেন স্থানীয়দের।

মো. মঞ্জুরুল হক বলেন, ‘এভাবে কয়েক দিন চলেছে। যে টাকার ঝালমুড়ি বিক্রি করি, লাভের অংশ চাঁদা দিতে হয়। স্ত্রী-সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছিলাম না। তাই তিন শিশুসন্তানকে (৯ বছর বয়সী মরিয়ম, ৬ বছর বয়সী মাহমুদা ও ২ বছর বয়সী জান্নাতুল) নিয়ে আত্মহত্যা করতে এসেছি। আমার মতো বাবা বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই মহাসড়ককে আত্মহত্যা করতে এসেছি।’

এর আগে শারীরিক প্রতিবন্ধী মো. মঞ্জুরুল হক নিয়মিত মাসোহারা দিয়ে মহাসড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দালালদের দৌরাত্ম্য আর পুলিশি হয়রানির কারণে একপর্যায়ে অটোরিকশা বিক্রি করে দেন। পরে শুরু করেন ঝালমুড়ি বিক্রি। সেখানেও শান্তি পাননি তিনি। তাই মরা ছাড়া উপায় পাচ্ছিলেন না।

যদিও মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী জানিয়েছেন, ফেসবুক মারফত উনি বিষয়টা জানতে পেরেছেন। খতিয়ে দেখবেন বিষয়টা। কতটুকু কী করতে পারবেন, সেটা সবাই জানে। সারাদেশে চাঁদাবাজির মহোৎসব চলছে। রাষ্ট্রের কর্তাদের যেন কিছুই করার নেই। অন্যরাও কথা বলবে না। কারণ এখানে তো লাভের গুড় নেই।

সূত্র: চাঁদায় অতিষ্ঠ প্রতিবন্ধী ঝালমুড়ি বিক্রেতা, তিন সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৫ রাত ১২:৫৪
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×