------- অন্নপূর্ণা -------
.................... অন্তনীল
অন্নপূর্ণা (ছদ্মনাম) তুমি অতুলনীয় এই ভূবনে,
রুপের অপ্সরী তুমি
রুপিনি রমনী তুমি
রামধনুর রং তুমি সু-বিশাল পর্বনে ৷
'
তুমি স্বচ্ছ সাগর মাঝে জল পরীর বেশে,
নৃত্যের তালে মত্ত নাচালে তুমি
যেন বেহুলা বেশিনি তুমি
তোমার হাসি পদ্ম ফোঁটায় আরব মরুর দেশে ৷
'
তোমার সাজে জগৎ মাতে আপন গৌরভে,
ভুবন ভুলালে তুমি
রমনীদের সেরা তুমি
পুষ্প তুমি গন্ধ ছড়াও আপন সৌরভে ৷
'
মায়াবী তুমি কন্ঠসি তুমি ভুলাও আপন সুরে,
চন্দ্রের আলো তুমি
ধারালো বর্ষা তুমি
অপ্সরী তুমি বিজলী চমকাও আপন নূরে ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


