somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাগতে পারলাম না

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাগো নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরতে চাই। চেষ্টা করবো একদম নৈর্ব্যক্তিক বর্ণনা এবং মূল্যায়নের। আমারব্লগে পারভেজ রাসেল যেরকম গালিগালাজ করেছেন... জাগোর তরুণীদের দেখে জাগ্রত না হয়ে আগে নিজে জেগে উঠেন ভাইয়েরা তাতে করে কোন প্রকার মতামত যোগ না করাই নিরাপদ মনে করছি।

'ফাইন্ড পিয়া এন্ড সুমি' নামে জাগো-র একটি উদ্যোগ ছিলো। ডেইলি স্টারে দু'টি পথশিশুকে গণধোলাইয়ের দৃশ্য দেখে তারা মেয়েদু'টিকে খুঁজে বের করার উদ্যোগ নেয়। এ উপলক্ষ্যে ফেসবুকে ইভেন্ট ছেড়ে তারা কয়েকটি দল গঠন করে ঢাকা শহরে অনুসন্ধান শুরু করে। ডেইলি স্টারের সেই ছবিটি নিয়ে পথে পথে ঘুরে মানুষকে প্রশ্ন করতে থাকে তারা (ওই ইভেন্টের ওয়ালে যা লেখা ছিল তা স্মৃতি থেকে নিয়ে বলছি, ইভেন্টটি এখন নেই, কিছু ভুল হতেও পারে)। এই ইভেন্টটি দেখে অনুপ্রাণিত হয়ে আমি তাদের সাথে যোগাযোগ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র একটি মেয়ে, তাদের প্রচার সম্পাদক বা এরকম কিছু। তাঁকে আমি প্রশ্ন করলাম, পুলিশের সহায়তা নিয়েছেন কিনা? তিনি আমাকে জানালেন, তারা সামনে লালবাগ থানায় যাবেন। আমি একজন সাংবাদিক, তাই আমার দিক থেকে কিছু করবার চেষ্টায় আমি তাঁকে বললাম, আসেন এদের নিয়ে একটা সংবাদ সমাবেশ করি, কিছু কনসার্নড মানুষজনকে ডাকুন, সরকারের মন্ত্রী.....

এ পর্যায়ে তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, আল্লা ভাইয়া, আমরা পলিটিশিয়ানদের একদম ট্রাস্ট করিনা, আমরা পলিটিকসের সাথে একদম ইনভল্ভড হতে চাইনা.....

আমার খারাপ লাগলো। আমি আর প্রসঙ্গটি নিয়ে কথা বাড়াইনি।

কিছুদিন পরে আমি তাঁকে ফোন করে জানলাম, লালবাগ থানায় গিয়েছিলেন, সেখানকার একজন কর্মকর্তা তাদের জানিয়েছেন মেয়েদু'টি পেশাদার চোর, তারা প্রায়ই ধরা পড়ে এবং তাদের ওই থানায় নিয়ে আসা হয়। এ কথা শুনে জাগো-র উদ্যোক্তারা স্তম্ভিত এবং তাদের খোঁজ বন্ধ।

আমি বললাম শিশুরা তো নিজ উদ্যোগে অপরাধী হয়না, তাদের বানানো হয়। ওদের নিয়ে কিছু করি আসেন। কিন্তু মেয়েটি আমাকে উত্তরে যা বললেন তার মর্মার্থ হল কোন ক্রিমিনাল গডফাদারদের (অর্থাৎ শিশু অপরাধ যারা পরিচালনা করে তারা) সাথে লড়ার আগ্রহ তাদের নেই।

এর পর এই ইস্যু নিয়ে কাজ করার আগ্রহ বেশ কিছুদিন আমার ছিল এবং কিছুদিন ঘুরে পথশিশুদের অপরাধ সম্পৃক্ততা এবং মাদকাসক্তি নিয়ে একটা সংবাদও করেছিলাম Small in age, big in-deed । পত্রিকায় একটা সংবাদের তেমন কোন মূল্য নেই। এরপর আর কিছু করিও নাই।

আমার মনে হয় আপনগাঁওয়ের ব্রাদার রোনাল্ড পথশিশুদের জন্য জাগো-র থেকে অনেক বেশি করছেন। অন্তত এতটুকু বলতেই পারি যে তাঁর কাজের গভীরতা এবং বাস্তবমুখিতা অনেক বেশি।

৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×