somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার বন্ধ হবে কোচিং সেন্টারগুলোর রাজত্ব

২৪ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং মানেই রমরমা ব্যবসা। এক একটা স্টুডেন্টের কাছ থেকে সাত আট হাজার, ক্ষেত্রবিশেষে দশ-বারো হাজার টাকা নিয়ে তাকে কতগুলো বিলকি-ছিলকি বুঝায় দিয়ে, কিছু নোট ধরিয়ে দিয়ে, একটা মোটা গাইড বই গছিয়ে দিয়ে বিদায় করা।

ভর্তি কোচিং একসময় আমিও করিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ইংরেজির ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসটা ছিল ট্রায়াল ক্লাস বা ফ্রি ক্লাস। আমাকে বোঝানো হল, শোনো, ওদেরকে ভয় দেখাও। বুঝিয়ে দাও এই পরীক্ষা কত কঠিন। ওদের মাথার মধ্যে ঢুকাও যে তোমাকে ছাড়া ওরা অসহায়।

এই psychological manipulation সব কোচিংএই করা হয়। বড় বড় বুয়েট কোচিং এ প্রতিদিন ছাত্রছাত্রীরা এমন কঠিন কঠিন সব অংক বা ফিজিক্স-কেমিস্ট্রির প্রবলেম সলভ করে যা বুয়েট ভর্তি পরীক্ষা কেন, বুয়েটের টার্ম ফাইনালেও আসবেনা।

আমি অর্থনীতির ছাত্র। এই ধরনের ঘটনাকে আমরা বলি এসিমেট্রিক ইনফরমেশন। সহজ বাংলায় এটাকে বলা হয় হাইকোর্ট দেখানো।

তবে এই সুখের দিন আর বেশিদিন নাই। ইন্টারনেটের যুগ বাংলাদেশে প্রায় চলে এসেছে। অনেকেই নিশ্চয়ই Coursera বা Khan Academyর মত ওয়েবসাইটগুলোর নাম শুনেছেন কিংবা দেখেছেন। এরকম অনেক ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত পড়াশুনার ব্যবস্থা করে রেখেছে। এসব ওয়েবসাইটে ক্লাসের ভিডিও, পিডিএফ বই, অনলাইনে পরীক্ষা দেবার ব্যবস্থা এরকম অনেককিছুই ফ্রি-তে দেয়া আছে।
বাংলাদেশে এরকম একটা ওয়েবসাইট হবে এটা আমি বহুদিন ধরেই আশা করছিলাম।

আজ এক ছোটভাই একটা ওয়েবসাইটের ঠিকানা দিলো। www.edpdbd.org — ওদের নাম হল এডুকেশন পিডিয়া অফ বাংলাদেশ।

সাইটটায় ঢুকলে অবাক হয়ে যাবেন। হোমপেজে প্রথম বড় লিংকটাই হল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও নীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান — সবগুলো বিষয়ের উপর শ’য়ে শ’য়ে পাতা। তার উপর মডেল টেস্ট, পুরনো প্রশ্ন, ভর্তির খবর আরও অনেক কিছু।

দেখলাম কিছু লিঙ্ক ডেড, কিছু কিছু জায়গায় কন্টেন্ট মিসিং। বোঝা যাচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। তবে যতটুকু দেখলাম খুবই ভালো লাগল। সবচেয়ে বড় কথা, কোথাও টাকা পয়সার কোন বিষয় নেই — প্রিমিয়াম/সাইন আপ করুন/ভিসা – মাস্টারকার্ড — কিছু নেই।

আশা করি এই উন্মুক্ত ওয়েবসাইটটি উন্মুক্তই থাকবে এবং ক্রমে উইকিপিডিয়ার মত সকলের অংশগ্রহণের একটা সাইটে পরিণত হবে।

আমার বাবা উইকিপিডিয়ায় নিয়মিত টাকা পাঠান। তাঁর বক্তব্য হচ্ছে, আমি হাজার হাজার টাকা দিয়ে বই কিনে যে জিনিস জানতে পারতাম তা আমি উইকিপিডিয়ায় বিনা পয়সায় পাই। আমার মনে হয় এডুকেশনপিডিয়া অফ বাংলাদেশ যেই শুরু করুক, যেভাবে, যা উদ্দেশ্যেই করুক না কেন, আমাদের সকলের এই প্রচেষ্টা-টাকে সমর্থন দেয়া উচিত, নিজেদের জ্ঞান, পরামর্শ আর সহায়তা দিয়ে টিকিয়ে রাখা উচিত।
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×