আমার আকাশে নেই চাঁদ তারা,
নেই সুর্য কিরণ ধারা।
আমার পৃথিবী তমসায় ঘেরা,
এখানে আমি দিশা হারা!
এভাবে কি বেচেঁ থাকা
যায় একা একা,
এক বিন্দু আলো ছাড়া!
প্রস্তর ঘষে ঘষে যখনি আলো জ্বালি,
তাখনি আসে ঝোর হাওয়া।
নিভে যায় আলো শিখা, ফুরায় মনের সুখ,
হয় না পেয়েও তাকে পাওয়া।
অগণিত আলো আশা
মনে বাঁধে বাসা,
দেয় না সত্যি হয়ে ধরা!
চোখ দুটি নিশ্চল হয়নি তবু আমি
অন্ধের মত বেঁচে আছি।
চলতে গেলেই পথে হুমড়ি খেয়ে পড়ি,
পাই না যষ্ঠি কাছাকাছি।
আমার ভাগ্যরেখা
যার হাতে লেখা,
ডেকেও পাইনা তার সাড়া!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


