বৃষ্টিও আজ আবেগহীন, নেই তার শীতলতা।
মরুময় যেন এই ধরণী, প্রাণহীন তরুলতা।
জীবন, মনন যন্ত্রবদ্ধ, নেই তার স্বাধীনতা।
সব কিছুতেই ছন্দপতন, এ কোন বাস্তবতা!!
রঙিন প্রসুন ফোঁটে না যে আর মনের স্বপ্ন ডালে।
আমরাও আজ জড়িয়ে গিয়েছি গরু, মহিষের পালে।
সকাল থেকে সন্ধ্যা অবধি প্রতিদিন একই হালে-
চলছে জীবন, চলছে সময়, নিয়মের বেড়া জালে।
সময় এখন খর্গধারী ভয়ানক জল্লাদ,
পদে পদে সে করছে কতল মনের শখ-আহ্লাদ।
যে দিকে যাই, সে দিকেই যেন পাতানো মরণ ফাঁদ,
দেহের খাঁচায় বদ্ধ হৃদয় করছে আর্তনাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


