জীবনে ফোঁটে না ফুল, ওঠে না রূপালী চাঁদ!
পিয়াসী এ অন্তরে সীমাহীন অবসাদ!
কি কারণে এ জীবনে নেই শখ আহ্লাদ...?!
গড়লেই ভেঙ্গে যায় সাজানো প্রতিটি সাধ!
বল না বিধাতা তুমি কি আমার অপরাধ..???!!!
বন্ধু স্বজন, বুঝলনা মন।
শুনলনা কেউ তার চাপা ক্রন্দন!
ভুল বুঝে সকলেই দিয়ে গেল অপবাদ!
ব্যাথার বোঝায় আজ ভারি হয়ে গেছে কাঁধ...!!
বলনা বিধাতা তুমি কি আমার অপরাধ..???!!!
সুখ পিয়াসায় প্রাণ কাঁদে হায়!
সুখ পাখি তুমি বল রয়েছো কোথায়??!!
যে দিকে তাকাই দেখি পোড়া ছাই।
লাল-নীল আলো আভা কথাও যে নাই...!!
কভু কি হবে না শেষ হৃদয়ের এ বিষাদ...!!!
কভু কি পাব না আমি সুখি জীবনের স্বাদ...!!!
বলনা বিধাতা তুমি কি আমার অপরাধ...!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


