ওগো কনক দুহিতা,
আমি তোমাকে নিয়ে লিখেছি কত না কবিতা।
তুমি অনিন্দিতা, নীল অপরাজিতা,
এই কথা জানে ধরা, শশী, সবিতা।
তুমি ঝর্ণার নীর, নীল জলধির তীর,
তুমি হিম হিম অবাচীর বাত।
তুমি তটিনীর ঢেউ, সব কুসুমের মৌ,
তুমি ত্রিদিবের এক পারিজাত।
যেন আপন করে
বহু বছর ধরে
গড়েছে তোমাকে বিধাতা।
তুমি মুরলীর তান, সব বিহগের গান,
তুমি প্রসূন সুরভী ফাগুনের।
তুমি গোধুলীর লাল, শত পায়েলের তাল,
তুমি রামধনু নীল গগনের।
আছো অনেক দূরে,
এসো হৃদয় নীড়ে
করবো তোমাকে বনিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


