আবার একযুগ পরে হয় যদি দেখা তোমার সাথে
গ্রীস্মের তপ্ত দুপুরে বটের ছায়ায়,
যখন কোনো ব্যস্ততা নেই
ক্লান্ত সবায় ঘুমায়।
একযুগ পরে হয় যদি দেখা তোমার সাথে
গ্রমের মেঠো পথে গোধূলী বেলায়,
যখন পাখিরা ঘরে ফেরে
সূর্য অস্ত যায়।
একযুগ পরে হয় যদি দেখা তোমার সাথে
কোন এক পূর্নিমা রাতে, পুকুর ঘাটে
দূরে ডাহুক ডাকে, জোসনা খেলা করে পদ্ম পাতার জলে।
একযুগ পরে হয় যদি দেখা তোমার সাথে
কোনো এক শিতের সকালে,
চাদর মুরি দিয়ে মিষ্টি রোদ হাসে।
একযুগ পরে হয় যদি দেখা তোমার সাথে
যখন বসন্ত আসে
কোকিল কুহু ডাকে, গাছে গাছে ফুল ফোটে
তখন তুমি কি চিনবে আমায়,
দাঁড়াতে দেবে তোমার পাসে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


