somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩৪তম বিসিএস প্রিলিমিনারির প্রস্তুস্তি নিয়ে কিছু কথা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিয় ৩৪তম প্রিলিমিনারি পরীক্ষার্থীগণ ,


আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং সাধুবাদ যে আপনারা সবচেয়ে ক্লান্তিকর ও পরিশ্রমের এক বিশাল পথে সাফল্যের জন্য আশায় বুক বেধেছেন এবং রণ সাজে ৩৪ তম বিসিএস নামক যুদ্ধে নামার পরিকল্পনা করছেন ।

বাংলাদেশে আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বিসিএস এখনও সমাজের সবচেয়ে সম্মানজনক চাকরি। দু-একটি ক্ষেত্র ছাড়া চাকরি নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নির্ধারণে বিসিএসের বিকল্প বাংলাদেশে নেই। বেসরকারির বিশাল বাজার বাঙালি যুব মানসে এখনও আস্থা সৃষ্টি করতে পারেনি। এ কারণে চাকরিপ্রার্থীরা এখনও বিসিএসকেই চাকরি তালিকার শীর্ষে রাখেন। দেশের রাজনৈতিক সরকার জনগণের স্বার্থে যেসব সি্দ্ধান্ত গ্রহণ করে সেটা তৃণমূল পর্যায় পর্যন্ত বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মচারীদের ওপর বর্তায় এবং সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত এই বাস্তবায়ন প্রক্রিয়ার নেতৃত্ব দেন বিসিএস কর্মকর্তারা। সুতরাং এ চাকরির মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে যেভাবে সরাসরি সেবা দেয়া যায়, অন্য কোনো চাকরির মাধ্যমে তা অসম্ভব।



শুরু করার আগে আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই আমি নিজেই যথেষ্ট যোগ্য নই আপনাদের পরামর্শ দেয়ার জন্য , আমি শুধু যতটুকু নলেজ অর্জন করেছি এই গ্রুপ থেকে এবং প্রিলিমিনারি ও রিটেন পরীক্ষা দিয়ে তাই শেয়ার করছি ।


সব কিছু করার আগে আমি কয়েকটি জিনিসকে খুব বেশি গুরুত্ব দেয়ার চেষ্টা করে যাচ্ছি ।।

১। সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখা

২। লক্ষ্যকে সবসময় স্থির রাখা

৩। পরিকল্পনা অনুযায়ী কাজ করা

৪। কাজের প্রতি আত্মবিশ্বাস রাখা

৫। ধৈর্য ধারন করা

৬। কঠোর পরিশ্রম করা

অনেকের মতে প্রিলি পরীক্ষাটি বিসিএস এর অন্যান্য সকল পরীক্ষা থেকে সবচেয়ে কঠিন; বিশেষ করে যারা প্রথম বারের মত পরীক্ষা দিবেন। সুতরাং যুদ্ধে শত্রুকে পরাজিত করতে হয় যেমন বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে তেমনি বিসিএস প্রিলিমিনারিকে নিজের কাছে নিয়ে আসতে হবে কলাকৌশল অবলম্বন করে।

দৈনন্দিন কী কী বিষয় চিন্তায় থাকা উচিত পত্র-পত্রিকা যতটুকু পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন। তথ্য আত্মস্থ করবেন এবং তা অন্যের সঙ্গে শেয়ার করবেন। রেডিও-টিভির নিউজ শুনবেন, বুঝতে চেষ্টা করবেন এবং শেয়ার করবেন। জাতীয় ও আন্তজার্তিক চলমান ঘটনাবলি বোঝার চেষ্টা করবেন। বিভিন্ন রেডিও-টিভির চ্যানেলের ইংরেজি নিউজ বোঝার চেষ্টা করবেন, আপনার ইংরেজি বোঝার ক্ষমতা বেড়ে যাবে। ভ্রমণ যখন করবেন, প্রতিটি ঐতিহাসিক স্থান ও নিদর্শন মনে রাখার চেষ্টা করবেন।

কিছু বই শুরু থেকে আপনার সঙ্গী হওয়া উচিত অথবা আপনার সংগ্রহে থাকা উচিত

যেমন—

১। ১০-৩৩ তম বিসিএসের সকল প্রশ্ন এবং পিএসসি নন ক্যাডারের সকল প্রশ্নের জন্য একটা জব সলুসন বই (সম্ভব হলে ১০-৩৩ তম রিটেনের ইংরেজি,বাংলা, আন্তর্জাতিক এর শর্ট প্রশ্ন গুলো পড়ে নিবেন, বিভিন্ন বছরে এগুলো থেকেও কমন এসেছে)

২। বাংলাদেশের সংবিধান

৩। নিজের সংগ্রহে বাংলাদেশ ও আন্তজার্তিক ম্যাপ

৪। ৯ম ও ১০ম শ্রেণীর একসেট বই (ব্যাকরণ ,গনিত,সাধারণ বিজ্ঞান , ফিজিক্স, কেমিস্ট্রি , সমাজিক বিজ্ঞান)

৫। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির গণিত এবং সাধারণ বিজ্ঞান

৬। বাংলা একাডেমীর বাংলা ও ইংরেজি অভিধান, একটি বাংলা টু বাংলা অভিধান

৭। বাংলার জন্য সৌমিত্র শেখরের “ বাংলা ভাষা জিজ্ঞাসা” এবং “ হুমায়ুন আজাদ- এর লাল নীল দীপাবলী পড়বেন।

৮। ইংরেজির জন্য “A Passage to English Language” by SM Zakir Hossain, “Common Mistakes in English” by T.J.Fitikides and “Exclusive BCS English” by Md. Alauddin Bhuiyan.

৯। সাধারন জ্ঞানের জন্য আজকের বিশ্ব


অনেকে ভাবছেন কোচিং করাটা কতটুকু জরুরি এবং তাতে কতটুকু লাভবান হয়া যাবে, আমি বলব যদি আপানার হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে কোচিং করতে পারেন এবং তাতে লাভবান হওয়া যাবে ,আমি কনফিডেন্সে কোচিং করেছিলাম এবং তাদের সকল পরীক্ষা গুলোই দিয়েছি ফলস্বরূপ আমি আমার ভুল ত্রুটিগুলো এবং কিভাবে সময় মেইন্টেইন করে প্রিলি দিতে হয় তা বুঝে ছিলাম। আরেকটা সবচেয়ে বড় কথা হল লোভ কন্ট্রোল করতে শিখেছিলাম । তারপরেও ৩৩ তমতে ৪টা ভুল করেছিলাম। কোচিং করা নিয়ে অনেকে দ্বিমত পোষণ করে থাকেন এবং করাটাই স্বাভাবিক । আর যারা বেশি মেধাবী এবং বেসিক অনেক ভাল তাদের কোচিং না করলেও হয়তো চলবে ।



কিছু কৌশল যেগুলো আমার কাছে ভাল মনে হতঃ

১। গ্রুপ ডিসকাশন

২। রুটিন করে পড়া ৩। যেহেতু সময় অনেক আছে তাই দিনে ২-৩ ঘণ্টা নিয়মিত পড়ুন

৪। বেশি বেশি পরীক্ষা দেয়া ৫। লোভ কন্ট্রোল কর ৬। পরীক্ষার রুমে অন্যের উপর নির্ভর না করা

৭। চোখ কান খোলা রেখে কিছু কিছু জিনিস নিজের আশপাশ থেকে জানতে পারেন

৮। ভুল করেও বাজারের ভুলে ভরা বই পড়বেন না ,এসব বই সমসময় আপনাকে বিভ্রান্তের দিকে নিয়ে যাবে ।

৯। ইংরেজি, গনিত ও বাংলার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন

১০। সাধারন বিজ্ঞানের জন্য প্রিভিয়াস প্রশ্ন গুলো পরলেই চলবে

১১। সাধারন জ্ঞানের পিছনে বেশি সময় লস করা বকামি হবে

১২। কারেন্ট ইস্যু বিসিএসে খুব কম আসে তাই এটা নিয়ে মাথা ঘামানো উচিৎ হবে না


সবশেষে বলব, বিসিএসে উত্তীর্ণ হওয়ার জন্য দরকার সঠিক নির্বাচন এবং সেই অনুপাতে প্রস্তুতি সময়ের ব্যবস্থাপনা ইত্যাদি। আপনার প্রাথমিক প্রস্তুতি যথাযথ হলেই উন্নততর জ্ঞান অর্জনের মাধ্যমে বিসিএসে উত্তীর্ণ হওয়া খুবই সহজ। আর সপ্ন দেখুন তবে ঘুমিয়ে ঘুমিয়ে নয় জেগে জেগে ।
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×