কোন এক স্নিগ্ধ সকালে আমি হবো রিক্সাওয়ালা,
তুমি আমায় ডেকে বলবে এই যাবে নাকি মিরপুর?
আমি মুগ্ধ নয়নে তোমার পানে চেয়ে বলবো চলুন না ম্যাডাম।
কোন এক মধ্য দুপুরে আমি হবো ফেরিওয়ালা,
চুড়ি ফেরি করে বেড়াবো দরজায় দরজায়।
তোমার দরজার সামনে গিয়ে গলা বাড়িয়ে বলবো
চুড়ি লাগবে চুড়ি? তুমি দরজা খুলে এগিয়ে আসবে।
তোমাকে চুড়ি দেখাবার নাম করে
তোমার ওই হাত দুটি ছুয়ে দেবো।
কোন এক বিকেলে আমি হবো ফুসকাওয়ালা,
গলির মোরে বেচবো ফুসকা আর চটপটি।
তুমি এসে বলবে এক প্লেট ফুসকা দিন তো,
আমি তোমার কাজল কালো আঁখি পানে চেয়ে
মুচকি হেসে বলবো, বসুন না
এখনই দিচ্ছি ভালোবাসায় মাখানো এক প্লেট ফুসকা।
- একজন আরমান
১৯/০৩/২০১৪
দুপুর ০১:০৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


