somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তগদ্যঃ আমাদের অল্প গল্প

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবার জীবনেই গল্প থাকে। কম এবং বেশি। দুঃখ বা আনন্দের। হাসি আর কান্নার। গল্প না থাকলে জীবন শূন্য!
শূন্য যেন মহাশূন্য গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। অনেকের কাছে জীবনটা গুরুত্বপূর্ণ মনে হয়না শুধুমাত্র সে জীবনের গল্পটায় ব্যর্থতা থাকে বলে।

সবাই কমবেশি গল্প বলতে জানি। নিজের হোক, পরের হোক। পথের হোক, ঘাটের হোক। কোন না কোন গল্প আমাদের জানা থাকেই। নিজের গল্পে হতাশা থাকে পরের গল্পে সমালোচনা। নিজের গল্পে আফসোস আর অন্যের গল্পে হিংসা। অনেকের কাছে অন্যের গল্পটা সাকসেসফুল হলেও নিজের গল্পে থাকে পরাজয়।

প্রেমের একটা ছোট গল্প কারো কারো জীবনে থাকে। অনেক হাসি, অনেক খুশি। পার্ক কিংবা গঙ্গারধার। সিনেমা হল কিংবা শপিংমল। বইমেলা কিংবা ষ্টেডিয়াম। প্রেমের গল্প হয় ছোট কিংবা বড়। সফল অথবা বিফল। কারো প্রেমে তিতকুটে ভাব বা মিষ্টি, ভাঙ্গন কিংবা সৃষ্টি। অনেকের কাছে ভালবাসার গল্পটা জীবনকে শেষ করে দেয় শুধুমাত্র সে গল্পে ভাগ্যের বা হাত থাকে বলে।

সফলতার কাঠি বিফলতার লাঠি এ নিয়ে জীবনের গল্পটা সিনেমার রিলের মতো জড়িয়ে থাকে ভাঁজে ভাঁজে। কেউ বিফল আবার কেউ রসফল এটা যেন অমোঘ নিয়তি। কেউ হারে কেউ জেতে। কেউ হেটে, কেউ দৌড়ে চলে জীবনের গল্প। অনেকেই হাত পুড়িয়ে গল্প বাড়ায় নিজের। অনেকের কপাল পুড়ে গল্পের পাতা বাড়ে কেননা গল্প কখনো কখনো উচাটন।

দাম্পত্য জীবনের চিরায়ত গল্পটা যেন ছকে বাধা। নব জীবনের, নব ভূবনের, নব উৎকণ্ঠা, নব ঘনঘটার গল্প। কারো কলঙ্ক কারো আনন্দ। কারো চুল ছেঁড়াছিঁড়ি, কারো দীর্ঘ পথচলা। কারো অভিমান কারো ব্যবধান। এ নিয়েই গল্প এগিয়ে যায়; কারো চার পা থেকে ডালপালা মেলে হয় আটে। কেউ বা ব্যকডোর কেউ বা ছাদে! এভাবেই এই গল্পটা এগোয়। অনেকেই নিজেকে গুটিয়ে রাখে শুধুমাত্র কারো সাথে মিশতে পারে না বলে।

অন্তর্ধান কিংবা মহাপ্রস্থানের গল্পটা শেষ জীবনের হিসেব-নিকেশের একটা খাতা যেন। কারো জীবন জয়ী কারো অতৃপ্ততা, কারো অপেক্ষা, কারো হাহাকার, কারো চোখে স্বপ্নের মৃত্যু কারো চোখে যন্ত্রনার প্রলাপ! এভাবেই সূর্য্য অস্ত যায় সবার জীবনের গল্প শেষ হয়ে আসে। অনেকেই বড় বেশি অভিমানি শুধুমাত্র নিজেকে চিনতে ব্যর্থ হয় বলে।


________________________________________
প্রচ্ছদ: লেখক

:-*
রচনাকাল:
ময়মনসিংহ
মাতৃছায়া


সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×