আমি কবিতা লিখতে পারিনে বলে-
রোজ তোমার দেয়া শব্দফুলে চুল বাঁধি,
তোমার সমুধুর বাক্যে অধর রাঙাই;
চোখ থাকে তোমার কবিতার ছন্দ সমুদ্রে।
জানি মেয়েদের সব কথা বলে দিতে নেই,
সব পছন্দের শেষ বলতে নেই
আমার সে জন্যই না-বলা কথার একটা দীপ আছে
তবুও কেমন করে যেন আমার সমস্ত না-বলা
কথাগুলো তুমি কবিতায় সাজিয়ে দাও
আমি কবিতা লিখতে পারিনে বলে
রোজ তোমার উদাসীনতা চোখ পেতে দেখি
তোমার গাল ভার করা ভাবনা নদী পর-পর ডুবতে যাই
হাতের ভাঁজে তোমার আশ্চর্য শব্দ ভান্ডার আমাকে তাঁতায়
আমার অভিমান সেফটিপিন হয়ে ঝুলে থাকে রোজ রোজ
তবুও তুমি কবিতাকে ভালোবেসে যাও।
আমি তোমার পা ছুঁতে গেলে তুমি সরিয়ে নিলে
বললে, থাক না!
তোমার হাত ধরতে গেলাম তাতেও আপত্তি!
তোমার সব প্রেম, সব কিছু যেন শুধু কবিতার জন্য।
___________________________________
রচনাকাল:
২৫/০১/২০১৪ খ্রিঃ
ভবানীপুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

