বৃষ্টি মানে আনন্দ
ভালোবাসার আনন্দ অশ্রুধারা
এক আনন্দদায়ক বেদনা
ক্লান্তি মুছে দেওয়া
সতেজ বাতাস
হিমেল পরশ।
বৃষ্টি মানে ছন্দপতন ভালোবাসায়
ধানের ক্ষেতে অগ্রহায়ণ
হিম সকালে কাঁথা মুড়ি ভালোবাসা
প্রেমিকাকে জড়িয়ে ধরা
অধরে অধরার স্বাদ
লোমশ বুকে স্তনের পরশ
শরীরে শরীর মিশে যাওয়া
সমস্ত ভালোবাসা
অপূর্ব অনুভুতি।
বৃষ্টি মানে
চুপসে যাওয়া দোয়েল,শ্যামা, বাংলার মাটি
গাছের ডালে
হলদে কুটুম পাখি
না বলা যত কথা
জ্যোৎস্না রাতের শিশির ধারা
আমার হৃদয়ে তোমার ব্যথা
প্রবাসে
একলা রাতে,হু হু বুকে পরাণ টানে দেশের মাটি।
যখন সব হারিয়ে যায়
তখন বৃষ্টি আসে
থাকে পাশে
মন রঙে রাঙ্গায়
বলে আয়
আয়
কাছে আয়
কাছে আয়
কাছে আয়...
এথলন হাউস, লন্ডন
বেলা; নভেম্বর ১, ২০০৯
প্রতিদিন একটি কবিতা
১। প্রতিদিন একটি কবিতা ১: ‘পরবাসে বিষণ্ন কিশোরীর স্মৃতি’ – ১: Click This Link
২। প্রতিদিন একটি কবিতা ২: আজ আমি পতাকা উড়াবঃ Click This Link
৩। প্রতিদিন একটি কবিতা ৩: আমিই সেই কবিঃ Click This Link
৪। প্রতিদিন একটি কবিতা ৪: কেন বাকরুদ্ধ হই না Click This Link
৫। প্রতিদিন একটি কবিতা ৫: ক্ষুধার আঙ্গিনায়
Click This Link
৬। প্রতিদিন একটি কবিতা ৬: মাছিরাও স্বপ্ন দেখে Click This Link
৭। প্রতিদিন একটি কবিতা ৭: যে শহর চোরাবালি Click This Link
৮। প্রতিদিন একটি কবিতা ৮: মাভৈ Click This Link
৯। প্রতিদিন একটি কবিতা ৯: কখন কাটবে সূর্যের গ্রহণ Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



