রাত্রির গভীরতা চোখে ঘুম আনে না,
সোডিয়াম বাতির ম্লান আলোয়
ক্লান্ত শহর
রাজপথে নিথর এলিয়ে দেয় শরীর।
এলোমেলো বাতাস বিশাল বিলবোর্ডে বাধা পেয়ে দিকভ্রান্ত,
গুমোট ক্রোধে ধুলো উড়িয়ে যায়।
কড়ে পড়া হাত-পায়ে সময়কে ঠেলে নিয়ে এগোয়
মাঝরাত্রির ঠেলাওয়ালা।
ট্রাকের অনর্থক কর্কশ হর্ণ
ফুটপাথে শুয়ে থাকা ঘরহীন জাতের মুখে অশ্লীল ভাষা ফোটায়
ধুলির শয্যায় পাশাপাশি, কুকুরগুলো
পিটপিটে চোখে তাকায়
আলস্য মাখা ঘৃণায়।
সকাল; এপ্রিল ২০, ২০০৯
উত্তরা, ঢাকা ১২৩০
পটভূমিঃ দেবাশীষ রায়ের একটি চলচিত্র আছে এই নামে। সম্ভবত সেটার একটা রিভিউ বা এই জাতীয় কিছু ওইদিন পত্রিকায় এসেছিল। চলচিত্রের নামটা মনে লেগে যায়। সেই নাম থেকেই এই কবিতা।
প্রতিদিন একটি কবিতা
১। প্রতিদিন একটি কবিতা ১: ‘পরবাসে বিষণ্ন কিশোরীর স্মৃতি’ – ১: Click This Link
২। প্রতিদিন একটি কবিতা ২: আজ আমি পতাকা উড়াবঃ Click This Link
৩। প্রতিদিন একটি কবিতা ৩: আমিই সেই কবিঃ Click This Link
৪। প্রতিদিন একটি কবিতা ৪: কেন বাকরুদ্ধ হই না Click This Link
৫। প্রতিদিন একটি কবিতা ৫: ক্ষুধার আঙ্গিনায়
Click This Link
৬। প্রতিদিন একটি কবিতা ৬: মাছিরাও স্বপ্ন দেখে Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


