somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপি: জুন ১৯৯৩ কুমিল্লা।

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দিয়ে এখন হাঁস - মুরগী ও ছাগল বিতরণ করা হয়। কিছুদিন আগে কুমিল্লার নাঙ্গলকোটে গিয়েও তিনি এ কাজ করেছেন। অথচ এ কাজ মহৎ হলেও অন্য কর্মকর্তা বা প্রতিনিধিরাও করতে পারেন। জাতীয় পার্টির কুমিল্লার নেতা এয়ার আহমেদ সেলিমের বাসার পাশ দিয়ে মরা গোমতি নদীর বাঁধ পার হয়ে আমাদের বাসায় যেতে হয়। ওখানে মামাদের নিজের বাসা হলেও আমরা ভাড়া থাকি। কুমিল্লা শহরতলীর পশ্চিম চানপুরে। মামার মুখে ৯ বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন আইনউদ্দিনের কিছু চমকপ্রদ গল্প শুনে অবাক হলাম। আবৃত্তি সংসদের কাজী মাহতাব সুমনের মুখে কুমিল্লা উষসী পরিষদের প্রশংসা শুনলাম। পুলিশ লাইন সড়কের পাশেই উষসী-র নিজস্ব কার্যালয়। আসা-যাওয়ার পথে দেখলেও যাওয়া হয়নি কখনো। আবৃত্তি সংসদের বিপ্লব সাহা ও সনাতন বাউলের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে আমার। কুমিল্লায় এসে চুপসে গেছি আমি। কুমিল্লা শহরের পার্ক সংলগ্ন আর্ট স্কুলেই আবৃত্তি সংসদের রিহার্সাল হয়। আবৃত্তি সংসদের সভাপতি রতন ভৌমিক প্রণয় আবার সাহিত্য চর্চাও করেন। পত্রপত্রিকায় তার ছাপা কবিতা আমি পড়েছি। সংসদকে মাতিয়ে রাখেন আয়েশা আক্তার লিপি। আবৃত্তিকারদের অনেকেই আবেগে গদগদ হন ফারহানা আক্তার শুভ্রাকে দেখলে। মাহমুদা বেগম ডলি, কাজী মাহতাব সুমনের আতœীয়া হন। প্রদ্যোত সাহা দ্বীপ দা’ চর্চায় আগের চেয়ে বেশি মনোযোগী এখন। সাপ্তাহিক ‘আমোদ’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বী চাঁদপুরের মতলব থানার মেঘনা - ধনাগোদা সেচ প্রকল্প নিয়ে এক সম্ভাবনার চিত্র তুলে ধরেন। এ প্রকল্প চালু করে মেঘনা - ধনাগোদা নদীবেষ্টিত মতলবকে পানি প্রকৌশলের আওতায় আনা হয়েছে। এতে মানুষের ফসল উৎপাদন ব্যাপক বেড়ে যাবে। ফজলে রাব্বী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরীকে একজন মনীষীতুল্য শিক্ষক বলেও দাবী করেন। তিনি আরও দাবী করেন, সরকারের স্বেচ্ছায় অবসরগ্রহণ কার্যক্রমে তেমন কোনো সুফল বয়ে আনবে না। ‘আমোদ’ অফিসে দেখা হয় দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক আবুল হাসানাত বাবুল, বাংলাদেশ টাইমস পত্রিকার সাংবাদিক এডভোকেট মাহাবুবুল আলমসহ আরও সাংবাদিকের সঙ্গে।


সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×