somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশ ট্রাক অস্ত্র মামলা: ভিন্ন মাত্রায় দেখা:

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশ বছর পরে দশ ট্রাক অস্ত্র মামলার রায় হয়েছে অবশেষে। প্রত্যেকটা রায় এবং মামলায় দুটি পক্ষেরই নিজস্ব কিছু বক্তব্য থাকে। বিক্ষুব্ধ অংশ এবং জয়ী অংশের বক্তব্য সব সময় তাদের নিজস্ব বলয় এবং স্বার্থকে কেন্দ্র করে আবর্তিত হয়। তাছাড়া দুনিয়ার প্রায় সব মামলাতেই বিতর্কিত উপাদান থাকেই অথবা চাইলে যোগ করাও যায়। নির্বাচনের আগে কেন রায় দিল না: পরে কেন দিল: দশ বছর কেন লাগলো: অমুখ সচিব আছে অমুখ সচিব নেই কেন: সে গুলা নিয়ে বড় বড় থিসিস করা যাবে। কৌতুকের ছলে বলা হয়ে থাকে রাজনৈতিক মামলা হলে এবং এর রায় হলে দুই ধরণের প্রতিক্রয়া আপনি পাবেনই : ১। উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক প্রতিহিংসা বশত এবং মিথ্যা এবং অন্যায় রায়। ২।: এই রায় আইনের শাসনের জন্য একটা মাইল ফলক, বিচার হীনতার সংস্কৃতিতে এটা একটা যুগান্তকারী রায়। অথবা এই ভাবে বলা যায় : সঠিক রায় কোনটি: যেটিতে আমার দলের কেউ সাজা পায়নি। মোট কথা রাজনৈতিক দল গুলার ভাষ্য মতে কোন রাজনৈতিক ব্যাক্তি কখনো কোন অপরাধ করেনি, করতে পারে না, করা অসম্ভব। কারণ এই পর্যন্ত কোন দল তার নেতাদের সাজা হওয়াকে সঠিক হয়েছে বলে বিবৃতি দেয় নাই। ৭১ এর প্রকাশ্য এবং ঐতিহাসিক প্রমাণিত বিষয়ে রায় হলেও তাদের অজুহাতের অভাব হয় না।

রায় পরবর্তী আমার যে তাৎক্ষনিক এবং বিক্ষিপ্ত প্রতিক্রিয়া হয়েছিল সেটা একটু শেয়ার করি মুল লিখায় যাওয়ার আগে:
@ অবশেষে রায় হয়েছে সে জন্য শুকরিয়া। যেহেতু এটা লেজে গুবরে ধরা খেয়ে যায় তাই এটার রায় হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। তৎকালীন সরকারই এই মামলার সূত্রপাত করেছিল। সাবেক তত্ববধায়ক সরকার এটির অধিকতর তদন্ত করে। সে সময়ে বিএনপি এই অস্ত্রের চালান আওয়ামী লীগের কাজ বলে অভিযোগ তুলেছিল ৩০ এপ্রিলে সরকার পতনের ডেট লাইনের(জলিল) কথা উল্লেখ করে।
@ ফাঁসি না দিয়ে যাবজ্জীবন হলেই ভালো হতো। ১৪ জনের নামের লিষ্টে আমার পারসেপশন অনুযায়ী অনেকেই ফাঁসি হবার মত অংশগ্রহণ ছিল না। প্রজাতন্ত্রের কর্মকর্তারা ঊর্ধ্বতনের (নির্বাহীর) আদেশ পালন করে মাত্র।
@ বাবরকে যাবজ্জীবন দিয়ে অন্যদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিলেই মনে হয় ভালো হতো। অন্তত দুর্বল এজহার এবং মামলার মেরিট আনুযায়ী।
@ অপরাধের ব্যাপকতা এবং নৈতিকতার জায়গা থেকে দেখলে সর্বোচ্চ সাজাই কাম্য মনে হয়। এই অস্ত্র গুলা দিয়েতো মানুষের জীবনই কেড়ে নেয়া হতো। পাখি শিকার নিশ্চয় করা হতো না।
@ রায়ের নিউজে বিচারকের নাম প্রকাশ করাটা কতটা যৌক্তিক! আমার জানা মতে অনেক দেশেই চাঞ্চল্যকর মামলায় বিচারকের নাম মিডিয়া সরাসরি প্রকাশ করে না।

দশ ট্রাক অস্ত্র আটক মামলার শুরু থেকে পত্রিকায় প্রকাশিত সব রিপোর্ট পর্যালোচনা করে যে বিষয় গুলো পরিষ্কার ভাবে পাই:

১। রাষ্ট্রীয় সর্বোচ্চ সংস্থা এবং ব্যাক্তির জানার মধ্যেই সংঘটিত: বিচার বিভাগের উপর হস্তক্ষেপ:
রাষ্ট্রীয় সর্বোচ্চ সংস্থা এবং ব্যক্তির জানার মধ্যেই এই অস্ত্রের চালানটি হাত বদল হতে চলছিল উলফার হাতে। একটি নগণ্য কারনে বড় এই ঘটনাটা ধরা খেয়ে যায়। বিভিন্ন তথ্য মতে জেটির দুই আনসার ২০০ টাকা করে বখশিশ চেয়েছিল কিন্তু দেয়া হয়নি তাই তারা মেসেজ দেয় দুই সার্জেন্টকে। সার্জেন্ট হেলাল এবং আলাউদ্দিনকে উচ্চ পদস্থের ভয়ভীতির এবং দম্ভ (টেলিফোনে তোর বাপের সাথে কথা বল) দেখানোর ফলে তারা কনভিন্স না হয়ে উল্টো বিগড়ে যায়। পরে সেটা আর টাকা পয়সার লোভ দেখিয়েও সম্ভব হয়নি। মালার দুর্বল এজাহার, প্রথম দিকে মাঝি মাল্লা এবং শ্রমিকদের আসামী করা, উলফা নেতাদের থানা হেফাজত থেকে পুলিশের গাড়িতে পালিয়ে যেতে সহযোগীতা করা, রাষ্ট্রদ্রোহ মামলা না হওয়া, পরে সার্জেন্ট হেলালের পা ভেঙ্গে দেয়া এবং সার্জেন্ট আলাউদ্দিন এবং হেলালকে অস্ত্র মামলায় ফাঁসানোর ঘটনা গুলা প্রমাণ করে তৎকালীন চার দলীয় জোট সরকার এই অস্ত্র চালানের ব্যাপারে প্রত্যক্ষ ভাবে জড়িত।

২। উন্নত রাষ্ট্রের অনৈতিক অস্ত্র ব্যবসা:
উন্নত রাষ্ট্র গুলা কিভাবে অর্থনৈতিক ভাবে উন্নতি লাভ করেছে সেটা এই ঘটনায় স্পষ্ট। নৈতিকতাকে তোড়াই খেয়ার করে তারা যার তার নিকট অস্ত্র বিক্রি করে। বৈধতার মানদণ্ড হলো আপনি দশ লাখ ডলার দিচ্ছেন কিনা? অধিকাংশ নতুন অস্ত্র কেনা হয় চায়নার আধা সরকারী কোম্পানি নারিনকো থেকে। আমেরিকা/ চায়না এদের কাছে টাকাই আসল নৈতিকতা। আপনি এই সব অস্ত্র দিয়ে মানুষ শিকার করবেন, না পাখি শিকার করবেন সেটা তাদের দেখার বিষয় নয়। আবার তারাই সন্ত্রাসবাদ মোকাবেলায় কোমর বেঁধে নামে । কি হাস্য কর!! অন্যদিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এই কাজে জড়িত থাকার স্বাক্ষর রেখে তারা প্রমাণ দিয়েছে তারা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা চায় না। অন্যদেশের আভ্যন্তরীণ গোলযোগকে এবং বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিয়ে পাকিস্তানও নিজেদের জাতকে স্মরণ করিয়ে দিল।

৩। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও সার্ক সনদ:
সার্কের মুল মন্ত্রই ছিল এক দেশ আরেক দেশকে সহযোগীতা করা, কোন উলফা নেতাকে অবৈধ অস্ত্র দিয়ে সহযোগীতা করা নয়। কিন্তু বাংলাদেশে এই অস্ত্র আটকের কারণে তৎকালীন সরকার সার্কে নিজেদের অবস্থান দুর্বল করে তোলে এবং মারাত্বক বিশ্বাসঘাতকতার কাজ করে। তৎকালীন চার দলীয় জোট সরকার নৈতিকতার জায়গা থেকে বাংলাদেশকে খুবই দুর্বল করে ফেলে এবং সার্ক সামিটে করা আশ্বাসের বরখেলাফ করে ফেলে।

৪। দশ ট্রাক অস্ত্রই কি বিএনপির প্রতি ভারতের অবিশ্বাসের মুল কারণ :
সর্বশেষ খালেদা জিয়ার ভারত সফর ছিল মিডিয়ার এক বিরাট আলোচিত বিষয়। মিডিয়াকে মাতিয়ে রেখেছিল বিএনপি নিজেই। তারা জনগণকে বুঝাতে চেয়েছিল খালেদা জিয়াকে ভারত আমন্ত্রন জানিয়ে এটাই প্রমাণ দিল যে তারা আর আওয়ামীলীগ ঘরনার নয়। ভারত সফরের পর বিএনপির পক্ষ থেকে ব্যাপক ভাবে প্রচার চালায় যে “দাদারা এখন আমাদেরও”। বিএনপি ঘরনার পত্রিকা গুলোতে সে সময়ে ভারত বিরোধী কোন নিউজও চাপা হতো না। “আমার দেশ” পত্রিকা সে সময়কার কপি গুলা দ্রষ্টব্য। কিন্তু আখেরে আমাদের সে পারসেপশন ধোপে টিকেনি। কারণ কি এই দশ ট্রাক অস্ত্র? ভারত আমেরিকাকে এই ঘটনা দিয়েই কি বুঝাতে চেষ্টা করেছে যে তার আভ্যন্তরীণ নিরাপত্তা এই জোটের কারণে হুমকি স্বরূপ?

৫। আরো কিছু প্রশ্নের জবাব ও ভু রাজনীতির কানাগলি:
আপিলের মাধ্যমে এই মামলার আরো কিছু প্রশ্নের সুরাহা হওয়া দরকার। মাদার ভেসেলের নাম কি ছিল? চায়নার ভুমিকা কি ছিল? সরাসরি বাংলাদেশের সরকার প্রধান জড়িত কিনা? নাকি তৎকালীন সমান্তরাল সরকার “হাওয়া ভবন জড়িত”? বাংলাদেশের ক্ষমতার মসনদ বিএনপি জোট অবশ্যই দাবী রাখে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা যেন এহেন অনৈতিক কাজ না করে। ভু-রাজনীতির অনেক গলি কানাগলির জন্য যদি এই অস্ত্রের চালানের সহযোগিতাকে পজেটিভ ধরে নিলেও কথা থেকে যায়। অস্ত্র আটক পরবর্তী অনৈতিক হস্তক্ষেপ এবং কুশাসনের কি জবাব তারা দিবে? সার্জেন্ট হেলালের পা ভেঙ্গে দেবার ক্ষতিপূরণ কে দেবে “উই লুকিং ফর শত্রুজ” এবং “জজ মিয়া” খ্যাত জনাব বাবর ও তার সরকার?

৬। মতিউর রহমান নিজামী ও তার দলের ভুমিকা:
জোটের শরিক সত্যবাদী এবং নৈতিক পার্টি বলে দাবিদার জামায়াতের আমির ও তৎকালীন সেক্যুলার সরকারের ভাগিদার শিল্প মন্ত্রী নিজামী কি জবাব দিবেন? এই সব অনৈতিক কাজের কথা জানার পর তারা কি পদত্যাগ করেছিলেন? সার্জেন্ট হেলাল ও আলাউদ্দিনের প্রতি অবিচার হচ্ছে জেনেও তারা কি প্রতিবাদ করেছিলেন? অস্বীকার করার উপায় নেই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত সুবিধার না এবং উদারও নয়। তাই বলে আমরা কি প্রতিবেশী রাষ্ট্র বদলাতে পারবো? ভারত বিদ্বেষীতায় কি সেটার সমাধান?

পরিশেষে আশা করবো এই সরকার সার্জেন্ট হেলাল সার্জেন্ট আলাউদ্দিন এবং গোলাম রসুলকে পুরস্কৃত করবেন। পাশাপাশি এটাও আশা করবো বিএনপি দেশী বিদেশী উগ্রবাদীদের থেকে দূরে থাকবেন। অন্যদেশের স্থিতিশীলতা নষ্ট করলে নিজের দেশেও সেটার প্রভাব পড়তে পারে। বিশ্বের বর্তমান রাষ্ট্র গুলো আজকে এমন সংগঠিত অবস্থায় এসেছে যে একটি রাষ্ট্রের অভ্যন্তরে আরেকটি রাষ্ট্র উত্থানের সম্ভাবনা খুবই ক্ষীণ। শ্রীলংকার এলটিইটির পতন সে বার্তাই দেয়। তাই পার্শ্ববর্তী রাষ্ট্রের অস্থিতিশীলতা যেমন আমরা চাইতে পারি না তেমনি আমাদের প্রতিবেশী ভারতও পার্বত্য ইস্যুতে আমাদের অস্থিতিশীল করার পাঁয়তারা করবে না।

তথ্য লিংক:
সেই দিনের দুই নায়ক সার্জেন্ট হেলাল এবং আলাউদ্দিনের কি পরিণতি হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত পড়তে পারেন এই লিংক থেকে।http://www.dainikpurbokone.net/index.php/-lfontglfont-colorq5a5757qg-lfontg/-lfont-colorq5a5757qglfontg/17229-2014-01-29-20-44-45

ফেইস বুক : [email protected]
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×