লা ইলাহা ইল্লাল্লাহ...
কোন ইলাহ নেই একমাত্র আল্লাহ্ ছাড়া। এই ইলাহের অনেক অর্থ ও ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ্ ব্যাতীত ইবাদাত বা প্রার্থনার যোগ্য অন্য কেউ বা কোন কিছুই নেই। ইসলামে অন্তর্ভুক্ত হওয়া ও থাকার জন্য এর উপলব্ধি, বিশ্বাস এবং সাক্ষ্য প্রদান প্রথম ও প্রধান শর্ত। এ থেকেই প্রমাণিত হয় আল্লাহ্ তায়ালাকে ছাড়া অন্য যাদের ইবাদাত/প্রার্থনা/পূজা করা হয় তারা এর অযোগ্য।
ইবাদাত বা প্রার্থনা পাওয়ার একমাত্র যোগ্য সত্ত্বা মহান রাব্বুল আ'লামীন আল্লাহ্ তায়ালা। আর সবই অযোগ্য, মিথ্যা, ভ্রান্ত। এটা যারা উপলব্ধি করতে পারেনি তারা এটা বিশ্বাস করবে না, এর সাক্ষ্যও দেবে না বরং অন্য ইলাহদের ইবাদাত/প্রার্থনা/পূজা করবে এটাই স্বাভাবিক।
কিন্তু আফসুসের বিষয় আমাদের সমাজে এমন লোক রয়েছে যারা মুসলিম পরিবারে জন্ম নিলেও ইসলামে প্রবেশের সর্বপ্রথম দরজা, তাওহীদের ভিত্তি এই কালেমার মূল বিষয়কে উপলব্ধি করতে পারেন নি। উপলব্ধি করতে না পারলেও মুসলিম পরিবারে জন্মহেতু এই কালেমা বিশ্বাস করার এবং এর সাক্ষ্য প্রদানের দাবী করে থাকেন। আপনাদের এই দাবীকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা করি।
ভাই আমার, আপনি যদি আপনার দাবীতে সঠিক হয়ে থাকেন তাহলে বলেন তো আপনার ধর্মানুযায়ী অন্য সব ইলাহ যেখানে ইবাদাত/প্রার্থনা/পূজা পাওয়ার অযোগ্য, মিথ্যা, ভ্রান্ত সেখানে সে সব ইলাহ দের ইবাদাত বা প্রার্থনা দেখতে যাওয়া কি আপনার জন্য শোভনীয় ? আপনি যে দাবী করে থাকেন আপনি মুসলিম বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ্ ব্যতীত ইবাদাতের যোগ্য অন্য কোন ইলাহ নেই তারপরও আপনি যে অন্য সব ইলাহদের ইবাদাত বা পূজা দেখতে যান তাতে কি আপনার আত্নসম্মানে বাঁধে না ?
আল্লাহ্র পরিবর্তে অন্য ইলাহদের ইবাদাত করা কুফরী তথা আল্লাহকে অস্বীকার করার নামান্তর। আপনি অইসব ইলাহদের প্রার্থনানুষ্ঠান শুধ দেখতে যান, করতে নয়। কারন ওসব দেখতে আপনার ভালো লাগে, মজা পান তাই। যে জিনিস দেখে আপনার ভালো লাগে, আপনি মজা পান। সে জিনিস করতে আপনার সমস্যাটা কোথায় ভাই ? ভালো লাগার জিনিস, আনন্দের জিনিস, যার মধ্যে মজা রয়েছে তা আজ না হয় কোন কারনে আপনি করছেন না কিন্তু কাল ও যে করবেন না তার নিশ্চয়তা কী ? জেনে রাখুন যদি আপনি এটা করেই ফেলেন তাহলে আপনি কুফরীতে প্রবেশ করে ফেললেন। ছিটকে পড়লেন তাওহীদের পথ থেকে। বেরিয়ে গেলেন ইসলাম থেকে।
আর যদি না তা নাও করেন অন্য ইলাহদের ইবাদাত শুধু দেখে যান, দেখে আপনার ভালো লাগে মজা পান তাহলে কোরাআন-হাদীস ঘেঁটে দেখে নিন শিরক কী জিনিস। আপনার-আমার এবং সমস্ত সৃষ্টি জগতের প্রভু, ইবাদাত বা প্রার্থনার একমাত্র যোগ্য সত্ত্বা আল্লাহ্ তায়ালার উপর সবচেয়ে বড় অত্যাচার কি। কোন অপরাধ তিনি কখনো ক্ষমা করেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

