somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরণ্যে রোদন

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিকেট লইয়া পাশ্ববর্তী দেশ হিন্দুস্থান এবং নির্বাসিত ব্রিটিশ চোর-ডাকাতদের বশংবদরা যে ষড়যন্ত্র করিতেছে তাহার শিকার হইয়া বাঙ্গালি জাতি খুবই মর্মাহত মনে হইতেছে। বাঙ্গালি অতিশয় আবেগ তাড়িত প্রাণি। সামান্য আঘাতে তাহারা ভাঙ্গিয়া পড়ে আবার সামান্য প্রাপ্তিতেও আনন্দে অশ্রুজল বিসর্জন দিয়া থাকে। জাতির তরুণ সমাজের একটা বিশাল অংশ ভারতীয় মাদক বিশেষ করিয়া ফেন্সিডিল খাইয়া বুদ হইয়া আছে। তাই তাহাদের চিন্তা বেশি দূর যাইতে পারে না। দেশপ্রেম বলিতে শাহবাগে আড্ডা, কিছু ফটোশ্যুট, মানববন্ধন, ব্লগ এবং ফেসবুকে খিস্তি খেউরের মধ্যে সীমাবদ্ধ হইয়া গিয়াছে। একটি বিষয় অবশ্য বাদ গিয়াছে। তাহাদের প্রত্যেকটা আন্দোলনে কিছু সংখ্যক নারী জাতীর উপস্থিতি আবশ্যক হইয়া পড়িয়াছে। মনোরঞ্জনের জন্য। এটা না হইলে আন্দোলন-ফান্দোলন কিছুই হয় না।এইবার বুঝুন তাদের বিপ্লবটা কোন সারিতে পড়ে!

যাই হোক, এই জাতিটার গর্ব করিবার মত তেমন কিছু নেই। এক ছিল মুক্তিযুদ্ধ, সেইটাকে হুমায়ুন আহমেদ, জাফর ইকবালরা কাগজে, বইয়ে, নাটকে রসিয়ে বসিয়ে অর্থাত আবেগী বাঙ্গালীর স্পর্শকাতর স্থানটিতে খুচাইয়া খুচাইয়া আঘাত করিয়া চেতনার বাতিটাকে জ্বালা্‌ইয়া রাখিয়াছে। কিন্তু তাহাতে ঘৃণা করার শিক্ষা ছাড়া আর কিছুই দেখিতে পাই না। অর্থাত সেই শয়তানের হাতিয়ার অর্থাত অনৈক্যের বীজই তাহাদের পুজি। যাউক, এই জাতির তরুণ সমাজ সম্ভবত একমাত্র ক্রিকেট লইয়াই একটু তৃপ্তির ঢেকুর তুলিতে পারিত। কিন্তু উহাদের ষড়যন্ত্রে এখন তাহাও ভেস্তে যাবার উপক্রম হইয়াছে।
দাদাদের ব্যাপারে বাঙ্গালিরা প্রায়ই একধরনের দুর্বলতা বোধ করেন। বিশেষ করিয়া স্বাধীনতা যুদ্ধের সময় ইনারা আমাদের কাছে আগাইয়া আসিয়াছিলেন। যদিও কেন ইনারা আসিয়াছিলেন তাহা আমাদের অজানা নহে। তবুও আমরা বুঝিতে চেষ্টা করি যে, ইনারা আমাদের পরম বন্ধু। কিন্তু ইনারা কখনোই তাহা মনে করেন না। ধনী বন্ধু আর গরীব বন্ধুর মধ্যে যাহা হয় আর কী! কিন্তু আমরা তাহাদের সমান সমান মনে করার চেষ্টা করি। আমরা চাই একটি স্বাধীন দেশের সহিত যেমন আচরণ করা হইয়া থাকে আমাদের সহিত অমনি করা হউক। কিন্তু দাদারাতো আমাদেরকে স্বাধীন মনে করেন না। উনারা আমাদেরকে উনাদের অঙ্গরাজ্যের ন্যায় গন্য করিয়া থাকেন। অঙ্গরাজ্যের সাথে কি ইন্টারন্যাশনাল ওয়ান ডে বা টেস্ট খেলা যায়?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×