শেষ র্পযন্ত পড়লে মজা পাবনে।
০১ লা জুন, ২০১২ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে প্রিয়,
লিপির শুরুতে হৃদয়ের গভীর থেকে তোমার প্রতি কৃতজ্ঞতা জানাই। তোমাকে পেয়ে আজ আমার জীবন ধন্য। মনে পড়ে ? আমি যখন ক্লাশ সেভেনে পড়ি তখন আমার এক বড় ভাই তোমার সাথে আমার পরিচয় করিয়ে দেয়। এর আগে তোমার সাথে আমার প্রায়ই দেখা হত অথচ আমি তোমাকে চিনতে পারিনি। বুঝতে পারিনি তোমার বিশালতা। বুঝত পারিনি আমার জীবনে তোমার প্রয়োজনীয়তা। তোমার সাথে পরিচয় হবার পর বলতে গেলে খেলার ছলেই তোমাকে জানতে চাইলাম। এক ধরনের মোহজালে তুমি আমাকে জড়িয়ে ফেললে। এরপর থেকে তোমাকে যতই জানছি জানার আগ্রহ ততই বাড়ছে। তোমাকে জানতে পেরেছি একথা বলার মত ধৃষ্টতা আমার নেই। তুমি অসীম তোমাকে জেনে কখনো শেষ করতে পারবোনা। তোমার আকর্ষণ ক্রমান্বয়ে বেড়েই চলছে। এই আগ্রহ কোনদিন শেষ হবেনা। কি বিশ্বাস হচ্ছেনা ? আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি তোমাকে চিরদিন ভালোবেসে যাব। পৃথিবীর কোন সম্পদকেই আমি তোমার চেয়ে মূল্যবান মনে করিনা। জীবনের প্রতিটি মূহুর্তে আমি তোমার পাশে থাকতে চাই। তুমি আমার অবসর মূহুর্তগুলোকে কানায় কানায় পূর্ণ করে তুলেছে। তুমি কখনো আমার সাথে মিথ্যা বলনি। আশা নয় বিশ্বাস তুমি কখনো আমাকে ছেড়ে যাবেনা, প্রতারনায় জড়াবেনা, বিরহের অনলে পোড়াবেনা। মরনেও তুমি আমার সাথী হও পরম করুনাময়ের কাছে আমার একান্ত প্রার্থনা। ভালো থেক হে প্রিয় বই।
ইতি
তোমার গুনমুগ্ধ পাঠক
আতিক রাসেল
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন