somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবেসে যদি সুখ নাহি...

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিউ মার্কেট থেকে টিউশন শেষ করে এক নাম্বার বাসে করে বাসায় ফিরছিলাম।

বাস আন্দরকিল্লা পার হচ্ছিলো। এই সময় পিছন থেকে একজন হঠাৎ তার ছোট ভাইকে ফোন দিয়া বলে উঠলো, "রবিউল, তর ভাবিরে ফোন গরি ফোনন্য রিসিভ গইরতো হ। হ দে রিসিভ ন গইরলে আঁই বিষ হাইউম।"

যুবকের কথা শুনে আশেপাশে সবাই মুচকি মুচকি হাসা শুরু করলো। আমি পিছন ফিরে তাকায়া যুবকটার মুখ দেখে আর হাসতে পারলাম না। তার চেহারা পড়ে মনে হলো, এই লোক আত্মহত্যা করলেও করতে পারে। কি গভীর বেদনা চোখে-মুখে! কি ক্লান্তি!

একটু পরে বেচারা ছোটভাইকে আবার ফোন দিলো। "এহনো রিসিভ ন গরে? তুই ফোন দিয়াত থাক। আঁই কিন্তু বিষ হাই ফেলাইউম।" আবার সবাই মুচকি মুচকি হাসি।

আমার খুব খারাপ লাগতে লাগলো যুবকের জন্য। এই বেদনার খবর আমি জানি। ভালোবাসার মানুষের অবহেলা কি যে কঠিন সেটা আমি অনুভব করছি গত কয়দিনে। আমার খুব কাছের একজন মানুষকে দেখে। এই মানুষটা ভালোবেসে কেমন যেন হইয়া গেলো!

কি সব পাগলামী! যেটা হবার নয় সেটা নিয়েই মাতলামি। কিছু বুঝালে সেটা মাথার উপর দিয়া যায়। এই আপাত নিরীহ মানুষটাকে যদি বলা হয়- ভালোবাসার জন্য তোমাকে ঘর ছাড়তে হবে আমি নিশ্চিত তিনি ঘর ছাড়বেন। যদি বলা হয়- খুন করো। আমার মনে হয় তিনি একবারও না ভেবে খুন করবেন।

তাকে কত বুঝালাম, এই পাগলামির ফল, শূন্য। উনি বলেন, "আমি শূন্যই চাই। শূন্য নিয়াই আমি থাকতে পারবো।" কি বাচ্চামী! অথচ আমার দেখা খুব ঠান্ডা এবং যুক্তিবাদী একজন মানুষ।

আসল কথা হলো, যত ঠান্ডা আর যুক্তিবাদীই হোক না কেন, মানুষ পারে না। প্রকৃতি যত ধৈর্যই মানুষকে দিক না কেন, প্রিয়জনের অবহেলা সহ্য করবার ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষের অবহেলা-অপমান মানুষ সহ্য করতে পারে না।

আমার পরিচিত মানুষটাও পারছে না। আমার পেছনের সিটে বসা যুবকটাও হয়তো পারছিলো না। ছোটভাইয়ের কাছে ফোন করে কি বারবার কী আকুতি!
"যে হন প্রকারে তর ভাবিল্লাই যোগাযোগ গর। নইলে আঁই রাতিয়াই বিষ হাইউম।"

আমি যখন বাস থেকে চকবাজার নামছিলাম তখনো ছেলেটা ছোটভাইকে ফোন দিচ্ছিলো। আহারে বেচারা! বউটা কি ফোন করবে? আমি জানি না। হয়তো সেও আর থাকতে পারবে না। ফোনটা রিসিভ করে ফাজিল ফাজিল গলায় বলবে, "কেমন দেখালাম, হুম! আমার সাথে আর বাড়াবাড়ি করবা?" কিংবা হয়তো রিসিভ করবেই না।

হয়তো ছেলেটা অতি তুচ্ছ কারণে ইঁদুর মারার বিষ খাইয়া মরে যাবে কিংবা পুরোটাই বউকে পটানোর জন্য। বউ ঠিক হয়ে গেলে সিগারেটে কষে টান দিতে দিতে হা হা হা হা করে হাসবে নিজের মনে। আমরা জানি না। কোনটাই জানি না।

তবে একটা ব্যাপার পরিষ্কার। পৃথিবীতে একজন থাকে, যে চায়, সমস্ত চারপাশ কাঁপায়া সঙ্গী কিংবা সঙ্গীনীকে ভালোবাসে। আরেকজন থাকে যার এইসব গায়েই লাগে না। পৃথিবীর সমস্ত অবহেলা-অপমান নিয়া সে ভালোবাসাময় মানুষটার পৃথিবী ভাঙ্গচোর করে।

ভালোবাসার বিপরীতে ভালোবাসা খুব কম মানুষই দেখায় পৃথিবীতে। ভালোবাসার বিপরীতে ভালোবাসা পায়ও অল্প কয়জন মানুষ।

ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে কম। খুবই কম...


১৯ নভেম্বর, '১৬। অগ্রানের রাত।
চট্টগ্রাম।


সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×